শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতার রামমোহন লাইব্রেরীতে কবিতার সুরে মুগ্ধতা,আবৃত্তির ছন্দে ‘আবৃত্তিদ্বীপ’ ফেলের স্বর্গরাজ্য আনোয়ারা সরকারি কলেজ প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের কাজ করতে হবে- সাংসদ নিজাম আনোয়ারায় কেএসএ স্পোর্টস এরিয়া অ্যান্ড সুইমিং পুলের উদ্বোধন সারোয়াতলী ইউপি নির্বাচনে গণসংযোগে চেয়ারম্যান পদ প্রত‍্যাশী এনামুল হক সজীব ঝিনাইদহে জামায়াতের লং মার্চের কর্মসূচি জানিয়ে সংবাদ সম্মেলন নির্বাচনে গ্রহণযোগ্য প্রার্থী ছাড়া জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয় — শাহজাহান চৌধুরী এমপি রাষ্ট্রীয় মর্যদায় চীর নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা এম এ গফুর কালীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনোয়ারায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করলেন এমপি নিজাম

আনোয়ারায় কেএসএ স্পোর্টস এরিয়া অ্যান্ড সুইমিং পুলের উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

 

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের আনোয়ারায় যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করা এবং সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে আধুনিক ফুটবল টার্ফ ‘কেএসএ স্পোর্টস এরিয়া অ্যান্ড সুইমিং পুল’।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার কর্ণফুলী টানেলের উত্তর পাশে কান্তির হাট এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের ছেলে ইঞ্জিনিয়ার সাহওয়াজ জামাল নিজাম সনি।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ও টার্ফের স্বত্বাধিকারী মোহাম্মদ কুরবান আলী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান।

এ সময় উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক এম. আনোয়ারুল হক, জাহেদুল হক, সাংবাদিক আলহাজ্ব তৌহিদ আলম, শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. জসিমসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সাহওয়াজ জামাল নিজাম সনি বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই ফুটবল টার্ফ ও সুইমিং পুল এলাকার ক্রীড়ামোদী তরুণদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন টার্ফের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল,শাকিল, বাবু, রাতুলসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং কনটেন্ট ক্রিয়েটররা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102