
অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়ায় শহীদ জিয়া স্মৃতি সংসদ ১৭ ইউনিয়নের মধ্যে আয়োজিত শহীদ জিয়া স্মৃতি সংসদ প্রীতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় হাইদগাঁও ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদকে হাড়িয়ে ভাটিখাইন শহীদ জিয়া স্মৃতি সংসদ ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে। শুক্রবার(২রা অক্টোবর)
পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয মাটে আয়োজিত ফাইনালে তারা ট্রাইব্রেকারে ৪-৩ গোলে পরিজিত করে এ গৌরব অর্জন করে। ফাইনাল খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম ১২ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এনামুল হক। উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদ সভাপতি হাজী কামাল উদ্দিনের সভাপতিত্বে মো: আলমগীরের সঞ্চালনায় এতে উদ্বোধক ছিলেন চট্রগ্রাম দক্ষিণ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের আহবায়ক মইনুল আলম ছোটন, প্রধান বক্তা ছিলেন সংসদের সাধারণ সম্পাদক আবু ছালেহ মুহাম্মদ সাইফুদ্দিন, বিশেষ অতিথি ছিলেন পটিয়া পৌরসভা বিএনপির আহবায়ক, সাবেক মেয়র আলহাজ্ব নুরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক, দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম চেয়ারম্যান, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, বিএনপি নেতা মফজল আহমদ, আবুল কাসেম, আবদুল মাবুদ, শাহজাহান চৌধুরী, চেয়ারম্যান মাহবুবুল আলম, আজমল হোসেন জামাল, অহিদুল আলম পিবলু, হাবিবুর রহমান রিপন,বুলবুল আহমদ নান্নু, মো: আলমগীর প্রমূখ। এতে এমপি এনামুল হক এনাম বলেন, মাদকমুক্ত সমাজ ও দেশ গঠনে ক্রীড়ার কোন বিকল্প নেই। তিনি শহীদ জিয়ার আদর্শ বুকে ধারণ করে আগামীতে ও সুস্থ ধারার সমাজ বির্ণিমান জিয়া পরিবারের সকলে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।