
অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:
শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রামের পটিয়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত ১৭ ইউনিয়নভিত্তিক প্রীতি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ১ম দিনের খেলা পটিয়া সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৮ সেপ্টম্বর) অনুষ্টিত এ খেলা ভাটিখাইন ইউনিয়ন বনাম হাবিলাসদ্বীপ উভয় দলের আড্ডা আড্ডি লড়াইয়ের দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন মধ্য দিয়ে অবশেষে মাঠের খেলার ফলাফল গোলশূন্য ড্র হয়ে ট্রাইবেকারে দ্বারাই।
এরপর ট্রাইবেকারে হাবিলাসদ্বীপ ইউনিয়নকে ৪-১ গোলে পরাজিত করে ভাটিখাইন ইউনিয়ন
জয়লাভ করে।
এ খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিক জননন্দিত
নেতা খোরশেদ আলম।
উদ্বোধক ছিলেন পটিয়া ক্রীড়া সংস্হার সদস্য সচিব বিএনপি নেতা মঈনুল আলম ছোটন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপি নেতা শফিকুল ইসলাম। অনুষ্ঠানে পটিয়া উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী মোহাম্মদ কামাল উদ্দীন এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবু ছালেহ মোহাম্মদ সাইফুদ্দিনের সঞ্চালনায় এ সভা অনুষ্টিত হয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা যথাক্রমে মফজল আহমদ চৌধুরী,এ কে এম জসিম উদ্দিন,মোজাম্মেল হক চৌধুরী,দক্ষিন জেলা কৃষকদল সদস্য সচিক জাকের আহমদ প্রমুখ।
এছাড়াও উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি,যুগ্ম সম্পাদক, সম্পাদকমণ্ডলীর সদস্যসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সহ-সভাপতি ইকবাল সিকদার সুমন,রিকু,সুজন।
সভায় বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ বিনোদন ও শারীরিক চর্চার প্রতি উদ্বুদ্ধ করার আহ্বান জানান।