শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে ট্রিপল মার্ডারদ্রুতবিচার আদালতে বিচার চাইলেন সিসিক প্রশাসক ঝিনাইদহে ‘বাঘাট মিষ্টান্ন ভান্ডার’কে ১ লাখ টাকা জরিমানা, আটক ১ বিশ্ব অঙ্গদান দিবসে সিকে বিড়লা হসপিটালে CMRIতে সচেতনতা কর্মসূচি ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন হলেন এমএইচএস লাবন তিশা প্রসঙ্গে আইনি টানাপোড়েন, স্বপনের আক্ষেপ এসএসসিতে আনোয়ারার দাইয়ানুল ইসলাম নিদাল এর সাফল্য, চট্টগ্রাম বোর্ডে বিজ্ঞান বিভাগে ১৭ তম স্হান অর্জন ভূমি অফিসে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, ১৫ দিনের জেল আনোয়ারা ৭নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মেখলেন মিত্র দুই শিশু সন্তানকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা, নিখোঁজের নাটক সাজায়িছেন বাবা প্রদেশ কংগ্রেস পার্টির নেতৃত্বে কলকাতা কর্পোরেশন ঘেরাও কর্মসূচি

অরুণ রায়ের স্মৃতিকে সম্মান জানিয়ে হাবরায় আটদলীয় ফুটবল প্রতিযোগিতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

তরুণ বিশ্বাস,কলকাতা–

– ক্রীড়া চর্চার প্রসার এবং যুবসমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করার লক্ষ্যে হাবরা মেরিনার্সের উদ্যোগে নর্থবার জনকল্যাণ মাঠে আয়োজিত হল একদিনের আটদলীয় ফুটবল প্রতিযোগিতা। শুরু থেকেই টানটান উত্তেজনা, দারুণ লড়াই এবং দর্শকদের উচ্ছ্বাসে জমে ওঠে গোটা টুর্নামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবরার বিধায়ক দেবদাস মণ্ডল, বিজেপির বারাসাত সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শেখর চ্যাটার্জী,জেলা সম্পাদক দিলীপ দাস, হাবরা মণ্ডল–২-এর সহ-সভাপতি অসিত কুমার রায়-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। তাঁরা খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়ে শুভেচ্ছা জানান এবং খেলা ধুলার মাধ্যমে সমাজে শৃঙ্খলা, ঐক্য ও সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন।
এবারের টুর্নামেন্টটি উৎসর্গ করা হয় অসিত কুমার রায়ের প্রয়াত পিতা স্বর্গীয় অরুণ কুমার রায়ের স্মৃতির উদ্দেশ্যে। তাঁর স্মরণে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের হাতে স্মারক ট্রফি তুলে দেন অসিত কুমার রায়। খেলোয়াড় ও দর্শকদের কাছে এই উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হয়।
আয়োজকদের মতে, খেলাধুলার মাধ্যমে নতুন প্রজন্মকে ইতিবাচক পথে এগিয়ে নিয়ে যাওয়াই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানার্স-আপ দলকে অভিনন্দন জানিয়ে আগামী বছর আরও বৃহত্তর পরিসরে এই টুর্নামেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102