বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাঙ্গামাটির লংগদুতে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা  অনুষ্ঠিত ফটিকছড়িতে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃ/’ত্যু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী সেমিনার আগামীকাল ৮০ দশকের লুকে বিজ্ঞাপনে ফেস অব টুমরোর চ্যাম্পিয়ন এমএইচএস লাবন আনোয়ারায় পুকুর-জলাশয়ে মাছের পোনা অবমুক্ত গান-কবিতা-নৃত্যে নজরুল বর্ষের সমাপনী,আনোয়ারায় পুরস্কার বিতরণ নয়শত গ্রাম গাঁজাসহ হিলিতে আটক ০১ ডাঃ সুরেশ কুমার আগরওয়াল রোটারি ক্লাব কর্তৃক গ্লোবাল পিস আইকন ২০২৬ অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

বাঁশখালীতে বন্যাকবলিত পরিবারের মাঝে ‘বখতিয়ার সোসাইটি ইউকে’র উপহার বিতরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ২০৩ বার পড়া হয়েছে

বাঁশখালী প্রতিনিধি 

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রবাসী সামাজিক সংগঠন ‘বখতিয়ার সোসাইটি ইউকে শাখা’। আনোয়ারার ঐতিহ্যবাহী ‘বখতিয়ার পাড়া’র লন্ডন প্রবাসীদের এই সংগঠনের উদ্যোগে এবং ‘বখতিয়ার সোসাইটি (আনোয়ারা)’র সার্বিক সহযোগিতায় সম্প্রতি ১০০টি বন্যাকবলিত ও দুস্থ পরিবারের মাঝে উপহারস্বরূপ নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় বাঁশখালীর বহু মানুষ পানিবন্দি হয়ে চরম মানবিক সংকটে দিন কাটাচ্ছেন। এই দুর্যোগে খেটে খাওয়া ও হতদরিদ্র মানুষের কষ্ট কিছুটা লাঘব করতেই প্রবাসীদের পক্ষ থেকে এই নগদ অর্থ সহায়তার উদ্যোগ নেওয়া হয়।
উপহার বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বখতিয়ার সোসাইটির সম্মানিত চেয়ারম্যান জনাব ইলিয়াছ ছোবান, বখতিয়ার সোসাইটি ইউকে শাখার অর্থ সম্পাদক জনাব নুরুল আমিন, সদস্য বশির রিফাত, জসিম উদ্দীন, নুরুল ইসলাম ও মাসুদ করিম সহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বিতরণ শেষে সংগঠনের প্রতিনিধিরা জানান, দেশের যেকোনো দুর্যোগে আনোয়ারা ও পার্শ্ববর্তী এলাকার মানুষের পাশে ‘বখতিয়ার সোসাইটি’ সবসময় দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও তাদের এই মানবতার সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102