মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আবুধাবীতে মিশরীয় নাগরিকের ছুরিকাঘাত,পটিয়ার যুবক পুলক নাথ নিহত জেল হত্যা দিবস আজ চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি গাছবাড়ীয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের সেমিনার চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রুপান্তরে কাজ করছে সরকার – সাংসদ সরওয়ার জামাল নিজাম মানুষদের চিন্তাচেতনায় গড়ে উঠবে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ – কর্ণফুলীতে এমপি নিজাম জামদানি দর্পণ সঙ্গীত একাডেমি মধ্যমগ্রামে সুরের আবেশে বিজয়া সম্মিলনী বারাসাত হৃদয়পুর নবসোপান সেচ্ছাসেবী সংগঠনের‌ বিজয়ার মিলন উৎসব কলকাতার রামমোহন লাইব্রেরীতে কবিতার সুরে মুগ্ধতা,আবৃত্তির ছন্দে ‘আবৃত্তিদ্বীপ’ ফেলের স্বর্গরাজ্য আনোয়ারা সরকারি কলেজ

আবুধাবীতে মিশরীয় নাগরিকের ছুরিকাঘাত,পটিয়ার যুবক পুলক নাথ নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:

আরব আমিরাতে মাত্র ২০ রিয়ালের বিরোধ নিয়ে রুমমেট এক মিশরীয় নাগরিকের ছুরিকাঘাতে পটিয়ার যুবক পুলক নাথ নিহত।নিহত পুলক নাথ(২৫) পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মৃত মধুসূধন (প্রকাশ-ফকির) নাথের ছেলে।প্রায় চার বছর পূর্বে সংযুক্ত আরব আমিরাতে পরিবারের অভাব অনটনের ব্যয় নির্বাহ এবং মায়ের স্বপ্ন পূরন সুখী সংসার গড়ে তুলতে পাড়ি বিদেশে জমিয়েছিলেন পুলক নাথ।সংযুক্ত আরব আমিরাত এ ঘটন ঘটে।
নিহত পুলক নাথের সহোদর বড় ভাই অলক নাথ জানান,পরিবারে আয়োজনে এবার ছুটিতে আসার পর ছোট ভাইটি বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল।ভাইকে এভাবে হারাতে হবে কোনদিন আমরা স্বপ্নেও ভাবিনি।
গত শনিবার(৩১ অক্টোবর) রাতে মিশরীয় রুমেমেটের ছুরিকাঘাতে ভাই নিহত হয়।মিশরীয় ঔই নাগরিককে সে দেশের পুলিশ প্রসাসন আটক করেছে বলে প্রবাসী বন্ধুদের মাধ্যমে জানতে পেরেছি।
এদিকে পুলক নাথের নিশ্চিত মৃত্যুর খবর জানতে পেরে বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন তার মা রানী বালা দেবী।তার এ মৃত্যু সংবাদে এলাকাবাসীসহ স্বজন সুহৃদের মধ্যে শোকের মাতম সৃষ্টি হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায় আগামী শুক্রবার(৬ নভেম্বর) দেশে ফেরার কথা ছিল পুলক নাথের।এ নিয়ে পরিবারের সদস্যবর্গের মধ্যে বিরাজ করছিল আনন্দ উচ্ছাস।কিন্তু তাকে বরন করার বদলে তার নিথর দেহ বরনের মত কঠিন সময় পারতে করতে হচ্ছে পরিবারের সদস্যদের।
পরিবারের ও স্হানীয় বাসিন্দাদের অভিযোগ মাত্র ২০ রিয়াল নিয়ে পুলক নাথকে তার রুমেমেট তাকে ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করা এটা কোন মতেই বিশ্বাস করতে পারচ্ছিনা।এ ব্যাপারে দেশের সংলিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102