রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মানুষদের চিন্তাচেতনায় গড়ে উঠবে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ – কর্ণফুলীতে এমপি নিজাম জামদানি দর্পণ সঙ্গীত একাডেমি মধ্যমগ্রামে সুরের আবেশে বিজয়া সম্মিলনী বারাসাত হৃদয়পুর নবসোপান সেচ্ছাসেবী সংগঠনের‌ বিজয়ার মিলন উৎসব কলকাতার রামমোহন লাইব্রেরীতে কবিতার সুরে মুগ্ধতা,আবৃত্তির ছন্দে ‘আবৃত্তিদ্বীপ’ ফেলের স্বর্গরাজ্য আনোয়ারা সরকারি কলেজ প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের কাজ করতে হবে- সাংসদ নিজাম আনোয়ারায় কেএসএ স্পোর্টস এরিয়া অ্যান্ড সুইমিং পুলের উদ্বোধন সারোয়াতলী ইউপি নির্বাচনে গণসংযোগে চেয়ারম্যান পদ প্রত‍্যাশী এনামুল হক সজীব ঝিনাইদহে জামায়াতের লং মার্চের কর্মসূচি জানিয়ে সংবাদ সম্মেলন নির্বাচনে গ্রহণযোগ্য প্রার্থী ছাড়া জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয় — শাহজাহান চৌধুরী এমপি

জামদানি দর্পণ সঙ্গীত একাডেমি মধ্যমগ্রামে সুরের আবেশে বিজয়া সম্মিলনী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

—তরুণ বিশ্বাস,কলকাতা—

সুর,ছন্দ ও সংস্কৃতির মেলবন্ধনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল জামদানি দর্পণ সঙ্গীত একাডেমির বার্ষিক সাংস্কৃতিক উৎসব ও বিজয়া সম্মিলনী। ২৯ অক্টোবর শনিবার ২০২৬ মধ্যমগ্রামের বউঠাকুরানী ব্যাঙ্কোয়েট হলে আয়োজিত এই অনুষ্ঠানে একাডেমির শিক্ষার্থী,শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে তৈরি হয়েছিল এক মনোজ্ঞ সাংস্কৃতিক আবহ।
অনুষ্ঠানে কণ্ঠসংগীত, শ্রুতিনাটক এবং বিভিন্ন বাদ্যযন্ত্রের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। সঙ্গীতের প্রথম পর্বে অংশ নেন ঋদ্ধিমা মিত্র,কৃষ্ণা মিত্র,চন্দন কুমার দত্ত, সিদ্ধিক্তা নস্কর,মণীন্দ্রনাথ বিশ্বাস,অমরনাথ খান, শোভনা দেব,পারিণীতা সরকার ও চিত্রাঙ্গী সাহা। শ্রুতিনাটকে অংশগ্রহণ করেন বর্ণিতা মণ্ডল,সৌনক দাস,অনুভব বিশ্বাস,আবেশ মজুমদার,সোহিনী নন্দী, ঋষম দাস,সায়ন্দীপ দাস, স্মার্ত দাস,সরোদীপ্তা সাহা, রাহি গোস্বামী,হেরম্ব মল্লিক ও অমিতাভ চৌধুরী। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল একাডেমির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ভায়োলিন শিল্পী অর্পণ বসুর পরিবেশনা। তবলার সুরে সঙ্গত করেন পার্থপ্রতিম দাস,রাজু সরকার,অরুণাভ মুখোপাধ্যায় ও কালাচাঁদ শীল। কি-বোর্ডে তন্ময় সরকার,অক্টোপ্যাডে সৌম্যজিৎ চক্রবর্তী,গিটারে অভি চক্রবর্তী, কণ্ঠসংগীতে অম্লান বসু এবং হারমোনিয়ামে সুপ্রতিম প্রামাণিক অংশ নেন। পাশাপাশি সঞ্জীব দাস ও বিপাশা দাসের উপস্থিতি অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে। শুধু সাংস্কৃতিক পরিবেশনা নয়,এই আয়োজন হয়ে উঠেছিল শিল্পী,শিক্ষার্থী,অভিভাবক ও সংস্কৃতিপ্রেমীদের মিলন ক্ষেত্র। সঙ্গীত চর্চার প্রসার, নবীন প্রতিভার বিকাশ এবং সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করার বার্তা দিয়েই বিজয়ার আনন্দে মুখর হয়ে ওঠে সমগ্র অনুষ্ঠান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102