আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় ঐক্যের লং মার্চ উপলক্ষে প্রস্তুতি মুলক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩০শে অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের আলহেরা মোড়ে জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব, জেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল আওয়াল সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোঃ আবু বকর বলেন, আগামীকাল শনিবার বিকালে লং মার্চের বহর ঝিনাইদহে পৌছাবে। এই লং মার্চ ঘিরে জনগনের ব্যাপক সাড়া পাচ্ছি। সকলেই সেখানে অংশগ্রহনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। মুলত ৭ দফা দাবিতে এই লং মার্চ হতে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হচ্ছে গণভোটের গণ রায় বাস্তবায়ন। বর্তমান যারা ক্ষমতায় আছেন তারা গণভোটের গণরায় মানছেন না। দুর্নীতি, চাাঁদাবাজি, দখলবাজি বন্ধ করা সহ ৭দফা দাবির মধ্যে অন্যতম ভাবে রয়েছে।