আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ২৯ শে অক্টোবর বৃহস্পতিবার বিকালে উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়। মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠ থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এতে যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
র্যালিপূর্ব সমাবেশে উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবুর রহমান মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক এবং সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৈয়বুর রহমান মিনি, ইসরাইল হোসেন জীবন ও ইলিয়াস রহমান মিঠু, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজান আলী খোকন, আশরাফুজ্জামান রনি, আজিজুল লস্কর, শাহিন লস্কর, সাইফুজ্জামান স্বপন, কাজল, সাইদুর রহমান, মিলন হোসেন সহ স্থানীয় যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।