সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় গৃহবধূর  মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী  ফটিকছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সংগঠনের বস্ত্র বিতরণ শিখারানী গণেশ দাস কালচারাল একাডেমির শারদীয়া শ্রেষ্ঠ সম্মান এ্যাওয়ার্ড আনোয়ারায় ৪০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদ চন্দনাইশে স্বর্গীয়া স্বর্ণবালা দাশের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হবে চণ্ডীযজ্ঞ ও পুষ্প গীতায়জ্ঞ  ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসে”কবিগানে”রাজের বিধায়ক অসীম সরকার ঝিনাইদহ সদরে ছোটদের মাদক থেকে দূরে রাখতে মহৎ উদ্যোগ শৈলকুপায় ইটভাটায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন ১১ ইউনিয়নের ৩৬ জন বরমা ইউনিয়নে নান্দনিক পরিচ্ছন্ন ও সবুজ গ্রাম গড়তে বিশেষ অভিযান

আনোয়ারায় গৃহবধূর  মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

‎পরিবারের অমতে প্রেমের সম্পর্কের টানাপোড়েন পেরিয়ে হয়েছিল বিয়ে। কিন্তু বিয়ের মাত্র চার মাস পার হতেই ফারিয়া সুলতানা ইমতি (১৮) নামের এক তরুণী নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
‎রোববার (১১ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের পূর্ব বৈরাগ গ্রামের ‘আমিরের বাড়ি’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
‎মৃত ফারিয়া সুলতানা ইমতি বারশত ইউনিয়নের দুধকুমড়া এলাকার আবদুল ছত্তারের মেয়ে। চার মাস আগে পরিবারের অমতে পূর্ব বৈরাগ এলাকার মোহাম্মদ হাসানের (২৫) সঙ্গে তার বিয়ে হয়।
‎স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখে পরিবারের সদস্যরা ডাকাডাকি ও চিৎকার শুরু করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পরে ঘরের দেয়াল ভেঙে ঝুলন্ত অবস্থায় ফারিয়াকে উদ্ধার করেন। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
‎ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাছির উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং ঘটনার রহস্য উদঘাটনে ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মোহাম্মদ হাসানকে পুলিশ হেফাজতে নেয়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ফারিয়ার স্বামী দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। গত শনিবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ও ঝগড়া হয়। স্বামী হাসানের দাবি, পারিবারিক কলহ ও অভিমানে তিনি ঘরের লোহার অ্যাঙ্গেলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102