বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা – আটক ৮ শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের তিনদিন ব্যাপী মহোৎসব শুরু আজ পটিয়া জিরি জগন্নাথ মন্দিরের ৫৬ তম বার্ষিক মহোৎসব : ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে দুইদিনব্যাপী অনুষ্টানের সমাপ্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীতে পুলিশের পিকআপ ভ্যান চুরি, কর্ণফুলী থেকে উদ্ধার প্রজেক্ট সুকুন”শীঘ্রই হাওড়ার লিলুয়া বড় গেটের কাছে উদ্বোধন হতে চলেছে আনোয়ারায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে প্রদীপ সংঘের জগদ্ধাত্রী পূজার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু

ঝিনাইদহ সদরে ছোটদের মাদক থেকে দূরে রাখতে মহৎ উদ্যোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

 

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ সদরের নলডাঙ্গা ইউনিয়নের চেউনিয়া গ্রামে সমাজসেবায় এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন লালন মন্ডল। নিজের নিঃস্বার্থ চেষ্টার মাধ্যমে তিনি এলাকার মানুষের সেবায় সর্বদা নিয়োজিত রেখেছেন নিজেকে। বিশেষ করে তরুণ ও কিশোর প্রজন্মকে মাদকের ভয়াবহ থাবা থেকে দূরে রাখার লক্ষে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন।
এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, লালন মন্ডল দীর্ঘদিন ধরে চেউনিয়া গ্রামসহ আশেপাশের এলাকায় সামাজিক ও মানবিক কাজে সক্রিয় ভূমিকা রেখে চলছেন। সাম্প্রতিক সময়ে যুবসমাজ ও কোমলমতি শিশুদের মাদকের ছোবল থেকে রক্ষা করতে তিনি নানামুখী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন। ছোটদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং সুশিক্ষায় উৎসাহিত করার মাধ্যমে তাদের সঠিক পথে রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
স্থানীয়দের মতে, লালন মন্ডলের এই সময়োপযোগী ও সমাজকল্যাণমূলক উদ্যোগের ফলে গ্রামের কিশোর-কিশোরী ও তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। তার এই উদ্যোগে উৎসাহিত হয়ে এলাকার সাধারণ মানুষ ও অভিভাবকরাও তার পাশে এসে দাঁড়িয়েছেন।
নিজের অনুভূতি প্রকাশ করে স্থানীয় এক অভিভাবক জানান, মাদকের কারণে আজকের সমাজে অনেক সম্ভাবনাময় জীবন নষ্ট হয়ে যাচ্ছে। লালন মন্ডল যেভাবে ছোটদের ভালো কাজের দিকে ধাবিত করছেন, তা সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগ প্রতিটি গ্রামেই প্রয়োজন।
সামাজিক দায়বদ্ধতা থেকে এই কাজ চালিয়ে যাচ্ছেন।লালন মন্ডল বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। তাদের যদি আমরা সঠিক পথে রাখতে না পারি, তবে সুন্দর সমাজ গঠন করা সম্ভব নয়। সমাজ থেকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দূর করে মানুষের সেবায় কাজ করে যাওয়াই আমার মূল লক্ষ্য।
এলাকাবাসী আশা করছেন, নলডাঙ্গা ইউনিয়নে লালন মন্ডলের এই মানবিক কার্যক্রম পুরো ঝিনাইদহ জেলায় মাদকমুক্ত ও সুস্থ সমাজ গঠনে এক অনুকরণীয় ভূমিকা পালন করবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102