আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় কারিগরি শিক্ষার প্রসার, দক্ষ মানবসম্পদ তৈরি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে প্রতিষ্ঠিত Advanced Institute of Science & Technology (AIST) সম্প্রতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে পলিটেকনিক ইনস্টিটিউট হিসেবে অনুমোদন লাভ করেছে। এ অনুমোদনের মধ্য দিয়ে আনোয়ারা উপজেলায় মানসম্মত কারিগরি শিক্ষা সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি তৈরির ক্ষেত্রে প্রতিষ্ঠানটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।
এ উপলক্ষে প্রতিষ্ঠানটির উদ্যোগে সাংবাদিক অবহিতকরণ, মতবিনিময় ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। ১২ অক্টোবর ২০২৬ বিকাল ৪.০০টায় কালাবিবির দিঘীর মোড়ে অবস্থিত প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অনুমোদন, শিক্ষা কার্যক্রম, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে আনোয়ারায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
AIST-এ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রযোজ্য অনুমোদন অনুযায়ী সিভিল টেকনোলজি ও ইলেকট্রিক্যাল টেকনোলজিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি কার্যক্রম চলছে।
এ বছর এসএসসি পাস করা শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুযোগ—চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয়ে প্রথম দুই বছর বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ। এই উদ্যোগের লক্ষ্য হলো আর্থিক সীমাবদ্ধতার কারণে কারিগরি শিক্ষা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের উচ্চতর দক্ষতা অর্জনে সহায়তা করা।
এ ছাড়া প্রযোজ্য অনুমোদন অনুযায়ী জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (NSDA) অধীন বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের দক্ষতা উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ ইমতিয়াজ হোসাইন বলেন, “আনোয়ারার তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মনির্ভরশীল ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং জাতীয় ও আন্তর্জাতিক কর্মবাজারের উপযোগী করে তোলাই আমাদের লক্ষ্য। এ উদ্যোগ বাস্তবায়নে আমরা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।”
যোগাযোগ: Advanced Institute of Science & Technology (AIST)
ঠিকানা: এরিস ইউনাইটেড, পি.এ.বি. সড়ক, কালাবিবির দিঘীর নতুন মোড়, আনোয়ারা, চট্টগ্রাম।
মোবাইল: ০১৭০৭০০০৩২১, ০১৯১৯০০০৩২১।