
আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার শাহ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদল কতৃক আয়োজিত একাদশ শ্রেণির (২০২৬-২৭) শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান কলেজ ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে।
আজ রবিবার ( ২৭ সেপ্টেম্বর ) কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন।
শাহ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ তারেক এর সভাপতিত্বে ও কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন রাকিবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইসমাইল বিন মনির।
উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দিল মুহাম্মদ মঞ্জু, বটতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, আনোয়ারা উপজেলা যুবদল নেতা এডভোকেট নুরুল কবির রানা, কলেজের সহকারী শিক্ষক জয়নুল আবেদিন, সহকারী শিক্ষক শেখ আব্দুল্লাহ্, সহকারী শিক্ষক খোরশেদুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য শফিউল আলম চৌধুরী, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি তাসরিফ আহমেদ ইমরান, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহিম,শাহ্ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আশিকুর রহমান আশিক, যুগ্ম সম্পাদক- মোঃ সেজাম, আরাফাত আলী, জাহিদ, জাকারিয়া, রোহান, রিসাদ, তরিকুল, রাব্বি, মাহমুদ সহ আরো অনেকে।