সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ঈদে মিলাদুন্নবী ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে সেমিনার শাহ মোহছেন আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের আয়োজনে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠিত খিলগাঁওয়ে জমকালো আয়োজনে প্রো এক্স সিগনেচারের যাত্রা রোটারি ক্লাব অব চিটাগাং সিটির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে নতুন স্কুল ড্রেস বিতরণ সিলেটে নানা কর্মসূচিতে বিশ্ব পর্যটন দিবস পালিত সিনেমা, নাটক ও বিজ্ঞাপনে ব্যস্ত সময় পার করছেন সামি আনোয়ারায় কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার সিলেটের গোলাপগঞ্জ দক্ষিণ ভাগ সাজিদ আলী ইরশাদ উচ্চ বিদ্যালয় পরিদর্শন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সিলেট এর ৯০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন মেধা আছে, প্রয়োজন সঠিক দিকনির্দেশনা ও মানসম্মত শিক্ষা: বাণিজ্যমন্ত্রী

আনোয়ারায় ঈদে মিলাদুন্নবী ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে সেমিনার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের কেন্দ্রীয় পরিষদের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর বলেছেন, “রাসুলুল্লাহ (সা.) আমাদের সত্য কথা বলা, আমানত রক্ষা করা, অসহায়ের পাশে দাঁড়ানো, প্রতিবেশীর হক আদায় এবং মানুষের প্রতি ভালোবাসা ও দয়া প্রদর্শনের শিক্ষা দিয়েছেন। তাই নবীজির প্রতি ভালোবাসার প্রকৃত প্রকাশ হলো তাঁর আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করা।”

তিনি সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আপনারা আপনাদের উপজেলা নিয়ে কাজ করুন। অন্য উপজেলা বা জেলার চিন্তা করার প্রয়োজন নেই। আগামী তিন মাসের মধ্যে উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি উপহার দিতে হবে।”

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কালাবিবি দিঘির মোড়স্থ ডায়মন্ড পার্ক কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা আনোয়ারা উপজেলা শাখা যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আনোয়ারা শাখার সভাপতি মাওলানা মো. ইদ্রিস আল কাদেরী।

সেমিনারের উদ্বোধন করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য কাজী মাওলানা জাকের হোসাইন আনসারী। প্রধান বক্তা ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক স.ম. শওকত আজিজ।

বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এস.এম. ফরিদ উদ্দিন, অধ্যক্ষ এম. ইব্রাহিম আত্তারী, যুগ্ম মহাসচিব স.ম. হায়েদ হোসাইন, স.ম. শহিদুল হক ফারুকী, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের নির্বাহী সদস্য পীরজাদা এরশাদুল্লাহ রজায়ী, ইসলামিক যুবফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সচিব মাওলানা মুহাম্মদ নুরুল আলম, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সহ-অর্থ সম্পাদক এম. ওয়াহেদ মুরাদ, দপ্তর সম্পাদক এ.এম. মঈন উদ্দিন চৌধুরী হালিম, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য এইচ.এম. আবদুল মান্নান, এস.এম. নজরুল ইসলাম ও মাস্টার জামাল উদ্দিন এবং ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা কাজী মুহাম্মদ ইফাজ উদ্দিন।

সেমিনারে সম্মানিত আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা সেলিম উদ্দিন আনোয়ারী, অধ্যক্ষ মাওলানা মুজিবুল হক আনোয়ারী, উপাধ্যক্ষ মাওলানা নাছির উদ্দিন আনোয়ারী, মাওলানা মহিউদ্দিন তাহেরী, মাওলানা ইদ্রিচ তাহেরী, মাওলানা নুরজ্জামান আল কাদেরী, মাওলানা রফিকুল ইসলাম আনোয়ারী, মাওলানা মুসলিম উদ্দিন আনোয়ারী ও গাজী মাওলানা মোজাম্মেল হক কাদেরী।

অনুষ্ঠানে প্রস্তুতি কমিটির আহ্বায়ক এম. নুরুল আবছার কফিল ও সচিব স.ম. সিরাজুল মনিরসহ স্থানীয় আলেম-ওলামা, ইসলামিক ফ্রন্ট, যুবফ্রন্ট ও ছাত্রসেনার নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মানুষ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102