বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি এবং প্যান ইন্ডিয়া ব্রয়লার যৌথভাবে ন্যাশনাল চিকেন ডে পালিত মন্ত্রী আরিফুল হকের চমক, সিলেটের জৈন্তাপুর উপজেলা পৌরসভায় উন্নীত হচ্ছে আনোয়ারায় মাদক সেবন অবস্থায় এক যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড সিডিএর ডাকে সাড়া নেই, হেলে পড়া ভবনে চলছে সপ্তম তলার কাজ! চন্দনাইশে হাফেজনগর দরবারে হযরত আরাফাতুল হক (ক.)-এর ৩য় বার্ষিক ওরশ সম্পন্ন বোয়ালখালী কধুরখীলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয়ে বৃওি সনদ প্রদান ও পুরস্কার বিতরন উপলক্ষে সভা

বোয়ালখালী কধুরখীলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩ দিনব্যাপী শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

নয়ন কান্তি দে, বোয়ালখালী, চট্টগ্রামঃ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা শুরু হচ্ছে ১৭ নভেম্বর, মঙ্গলবার (বরণ, আরতি ও শুভ অধিবাস দিয়ে) এবং মূল পূজা ও উৎসব চলবে ১৮ থেকে ১৯ নভেম্বর, ২০২৬ পর্যন্ত চলবে। ওপার বাংলার চন্দননগর, আর চট্টলার কধুরখীল। একই আবহ আর উৎসব মুখরতায় চলছে মাতৃ আরাধনা। কধুরখীল জগজ্জননী জগদ্ধাত্রী পূজো এবার ৯০ তম বর্ষে।
মাহেন্দ্রক্ষণে ঐতিহ্যবাহী কধুরখীল সর্বজনীন জগদ্ধাত্রী বাড়ী মন্দির পূজা উদযাপন পরিষদ ও স্থায়ী কমিটির উদ্যোগে এবারো মহা সমারোহে ৩ দিনব্যাপী মাতৃপূজা কধুরখীল সর্বজনীন শ্রীশ্রী জগদ্বাত্রী পূজা আয়োজন করা হয়েছে। আসন্ন জগদ্বাত্রী মায়ের পূজা উপলক্ষে দেবীর আমন্ত্রণ অধিবাস ও মঙ্গলারতি মাধ্যমে অনুষ্ঠিত হবে।
স্থায়ী পর্ষদের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন- কমিটির সভাপতি উজ্জ্বল দত্ত, সাধারণ সম্পাদক রুপক চৌধুরী, অর্থ সম্পাদক আশুতোষ মজুমদার বাসু। ১৭ নভেম্বর (মঙ্গলবার) দেবীর আমন্ত্রণ অধিবাস ও মঙ্গলারতি অনুষ্ঠিত হবে। ২য় দিন ১৮ নভেম্বর পূজা আরম্ভ, ভোগ, আরতি, হোম ও পুস্পাঙ্জলি প্রদান, ৩য় দিন ১৯ নভেম্বর (বুধবার) ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় চট্টগ্রাম বেতার এবং স্থানীয় শিল্পীগোষ্ঠী এবং সন্ধ্যারতি অনুষ্ঠিত হবে।
তিনদিন ব্যাপী অনুষ্ঠান মালায় দিবাুরাত্রি অন্ন প্রসাদের ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানে অনন্যদের মধ্যে উপস্থিত থাকবেন পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চৌধুরী, সাধারণ সম্পাদক অনুপ ব্রত বিশ্বাস লিটন ও অর্থ সম্পাদক জেমস দাশ প্রমুখ। অনুষ্ঠানে সকল ভক্তপ্রাণ নরুনারী পূজা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
পূজো কমিটির সভাপতি তার বক্তব্যে বলেন- শুভ চেতনার দেবীর আরাধনায় প্রতিবারের ন্যায় এবারও আমরা ডালি সাজিয়েছি মাতৃপুজার, অগণন মুহুর্তে পেছনে ফেলে এবার ৯০তম বর্ষের শুভক্ষণে দাঁড়িয়েছে কধুরখীল সর্বজনীন শ্রীশ্রী জগদ্ধাত্রী মায়ের মন্দির। সত্য, সুন্দর এ গৌরবোজ্জ্বল সন্ধিক্ষণের প্রতিটি সর্বিশেষ আয়োজনে আপনার ও আপনাদের স্বপরিজন উপস্থিতি আমাদের মাঝে অপার প্রেরণার উৎস হয়ে ধরা দেবে। মাতৃ আরাধনায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে জানাই আন্তরিক আমন্ত্রণ। সবার উপস্থিতিতে পূজার আনন্দ ও উৎসব আরও প্রাণবন্ত হয়ে উঠুক। মায়ের আশীর্বাদে সবার জীবন সুখ, শান্তি ও মঙ্গলময় হোক।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102