মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিনের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয়ে বৃওি সনদ প্রদান ও পুরস্কার বিতরন উপলক্ষে সভা বাংলার শ্রেষ্ঠ সম্ভার সন্মান ডিজিটাল এলিভেটের মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান গোলক ধামের দেবসেনা পরশুরাম গুরুকুল গাজিধন চন্দ্রদ্বয় রাধা গোবিন্দ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা দিবস উদযাপন বর্ণমালা হাতেখড়ি স্কুলের নতুন ভবনের শুভ উদ্বোধন কর্ণফুলী টানেল চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ আটক ৪ ঘোড়াঘাটে প্রবাসীর মরদেহ উদ্ধার সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সিলেটে রক্তের অনুসন্ধানে আমরা’র পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনস্বেচ্ছাসেবীদের মিলনমেলা সিলেটের শিক্ষার মানোন্নয়নে গুণগত পরিবর্তন আনতে হবে: বাণিজ্যমন্ত্রী

পটিয়ায় মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয়ে বৃওি সনদ প্রদান ও পুরস্কার বিতরন উপলক্ষে সভা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজেলা জিরি ইউনিয়ন এলাকার মালিয়ারা-মহিরা- মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরনে প্রতিষ্টানের ভূমিদাতা,উদ্যোক্তা স্বর্গীয় সত্যব্রত দাশ (রানা) এবং আরেক উদ্যোক্তা স্বর্গীয় অজিত মল্লিক স্মৃতি বৃওি পরীক্ষার সনদ প্রদান ও শ্রেনীকক্ষে সর্ব্বোচ্চ উপস্হিতির জন্য পুরস্কার বিতরন অনুষ্টান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

উক্ত সভা বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) জনাব তানভীর আহমেদ এর সভাপতিত্বে অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ,
সমাজসেবক,শিক্ষানুরাগী আব্দুল মোনাফ।তিনি বক্তব্যকালে বলেন,শিক্ষা জাতির মেরুদন্ড।শিক্ষার বিস্তার ও প্রসার ঘটাতে না পারলে দেশ মেরুদন্ডহীন।তাই দেশ ও সুসমাজ বির্নিমানে প্রয়োজন শিক্ষা ক্ষেত্রের উন্নয়ন।সমাজ উন্নয়নে এসব মন্ত্রমুগ্ধে এই অঞ্চলের জনগোষ্টীর ঐক্যবদ্ধ এক অনবধ্য প্রচেষ্টায় প্রতিষ্টিত হয় মালিয়ারা-মহিরা-
মহিরাহিখাইন উচ্চ বিদ্যালয়।বিদ্যালয়টির প্রতিষ্টালগ্নে ভূমিদাতা,উদ্যোক্তাসহ আরো যারা নানা ভাবে যুক্ত হয়ে শিক্ষিত সমাজ গঠন লক্ষ্যে অগ্রনী ভূমিকা পালন করে এ শিক্ষা প্রতিষ্টানটি গড়ে তুলেছেন তারা সমাজের অত্যন্ত গুনী মানুষ।তাদের সবাইকে শ্রদ্ধাভরে স্মরন ও কৃতজ্ঞতা জ্ঞাপন জানান।এ ছাড়া যারা প্রয়াত হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাৎ কামনা করেন।
আরো বলেন,বিদ্যালয়ে শিক্ষার আরো মানোয়ন্নয়ন ঘটাতে শ্রেনীকক্ষে শিক্ষদের পাঠদানে বিশেষ নজরদারী বাড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।ক্লাসে শিক্ষকদের পাঠদানে শিক্ষার্থীদে গভীর মনযোগী হতে হবে,এমন আরো অনেক কথা বলেন তিনি।
রবিবার(১৫ নভেম্বর) বিকেলে বিদ্যালয়ের অডিটোরিয়াম প্রাঙ্গনে সিনিয়র শিক্ষক বাবু সুপাল কৃষ্ণ মহাজন এর সঞ্চালনায় অনুষ্টিত সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক জয় শংকর ধর।বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক জনাব বশিরুল্লাহ সাহেব,বিএনপি নেতা ও সমাজসেবক হাজী ইব্রাহিম সওদাগর,
সমাজসেবক রনজিৎ চৌধুরী,অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক সুখময় দাশ,যথাক্রমে সমাজসেবক আবদুল করিম,অমলেন্দু বিকাশ দাশ,মো: ইলিয়াস,জাহাঙ্গীর আলম,হাবিবুল্লাহ।
আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শাখাওয়াত হোসেন, জাবেদুল ইসলাম ফারুক,এরশাদ উল্লাহ,মো: সেকান্দর,রাজীব মল্লিক,মো: কামাল প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102