আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি মোজাম্মেল হক কে পরৈকোড়া নয়নতারা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
গত ৩ নভেম্বর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরির্দশক প্রফেসর আবুল কাশেম স্বাক্ষরিত বিদ্যালয় পরিচালনা কমিটির এই এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ হোসেন, অভিভাবক প্রতিনিধি নয়ন দাশ ও প্রধান শিক্ষক (পদাধিকারবলে) সদস্য সচিব হিসেব মনোনয়ন দেওয়া হয়।