বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা – আটক ৮ শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের তিনদিন ব্যাপী মহোৎসব শুরু আজ পটিয়া জিরি জগন্নাথ মন্দিরের ৫৬ তম বার্ষিক মহোৎসব : ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে দুইদিনব্যাপী অনুষ্টানের সমাপ্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীতে পুলিশের পিকআপ ভ্যান চুরি, কর্ণফুলী থেকে উদ্ধার প্রজেক্ট সুকুন”শীঘ্রই হাওড়ার লিলুয়া বড় গেটের কাছে উদ্বোধন হতে চলেছে আনোয়ারায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে প্রদীপ সংঘের জগদ্ধাত্রী পূজার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু

লংগদুতে রাঙ্গীপাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের দেশনা ঘরের উদ্বোধন করলেন জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহনেওয়াজ তাসকিন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৬৫ বার পড়া হয়েছে

 

​মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি :

​শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে রাঙামাটির লংগদুতে রাজনগর জোন (৩৭বিজিবি) ও এলাকাবাসির সহায়তায় রাঙ্গীপাড়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য নির্মিত ধর্ম দেশনা ঘরের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
​বুধবার (৪ নভেম্বর) সকালে রাঙ্গীপাড়া কেয়াং ঘরের পাশে ‘ধর্মের আলো বনবিহার’ প্রাঙ্গণে নবনির্মিত এই ধর্মীয় দেশনা ঘরের শুভ উদ্বোধন করেন রাজনগর জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহনেওয়াজ।
​বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় কার্যক্রম আরও গতিশীল ও সুন্দরভাবে পালনের উদ্দেশ্যে ৩৭ বিজিবির পক্ষ থেকে সম্পূর্ণ নিজ উদ্যোগে এই ধর্ম দেশনা ঘরের নির্মাণকাজ সম্পন্ন করা হয়।


​উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বৌদ্ধ ধর্মীয় গুরু, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, স্থানীয় হেডম্যান ও কারবারিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লেঃ কর্নেল শাহনেওয়াজ তাসকিন  বলেন, “এই অঞ্চলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিজিবি সর্বদাই কাজ করে যাচ্ছে। যেসব এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান নেই, সেসব এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি, যাতায়াতের সুবিধা সৃষ্টি এবং সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণে রাজনগর বিজিবি জোন  বিশেষ নজর রাখছে। ”
তিনি বলেন, “এই বিহারের নামটি যেমন ‘ধর্মের আলো বনবিহার’, তেমনি আমি বিশ্বাস করি এর মাধ্যমে এই জনপদেও শান্তির আলো ছড়িয়ে পড়বে এবং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বন্ধন আরো সুদৃঢ় হবে।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102