আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
আনোয়ারা উপজেলার আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৬ মাসের জন্য এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মোঃ আবুল কাসেম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়।
<span;>প্রজ্ঞাপনে জানানো হয়, বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র (স্মারক নম্বর ৩৭.০০.০০০০.০৭২.১৮.০০৩.২৪.৪১<span;> তারিখ: ১৬ মার্চ ২০২৬) মোতাবেক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম এর প্রবিধানমালা- ২০২৪ (৩১ আগষ্ট ২০২৫ তারিখের সংশোধনী) এর প্রবিধান ৬৪ অনুসারে নিম্নলিখিত ব্যক্তিগণের সমন্বয়ে গঠিত এডহক কমিটিকে এই স্মারক ইস্যুর তারিখ হতে ০৬ (ছয়) মাসের জন্য অনুমোদন করা হল।
<span;>এতে মোহাম্মদ নুর আলী কে সভাপতি, মোঃ আজগর আলী, এ্যানি দাশ সদস্য। এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক (পদাধিকারবলে) সদস্য সচিব।
প্রবিধানমালা-২০২৪ অনুযায়ী প্রবিধান ৬৫(২) অনুসারে এডহক কমিটি ম্যানেজিং কমিটির সকল ক্ষমতা প্রয়োগ এবং সকল দায়িত্ব পালন করবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং-শিম/শাঃ ১১/১০-১১/২০০৯/১৭১ তারিখঃ ১২/০৪/২০১১ খ্রি. মূলে জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী এডহক কমিটি শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।