রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান হাটহাজারীতে লায়ন্স অব চিটাগাং ক্লাসিকের বহুমাত্রিক সেবা কার্যক্রম চায়ের চুমুকে পুজোর আড্ডা,গল্ফ গার্ডেন্সে নতুন রূপে ‘চুমুকের আয়োজন লংগদুতে উপজেলা যুবদলের সদস্য সচিব ছৈয়দ ইউনুসের বিরুদ্ধে সংবাদ সম্মেলন দুর্গা পূজা ঘিরে আনোয়ারা থানা প্রশাসনের মতবিনিময় দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডঃ নুরুল কবির রানা দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল বিন মনির আনোয়ারায় অর্থনৈতিক ত্বরান্বিতকরণ ও স্থিতিস্থাপকতা প্রকল্পের উপজেলা সমন্বয় কমিটি গঠন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ চাতরী ইউনিয়ন কমিটি গঠিত। সভাপতি পুলক,সম্পাদক রাজু দত্ত, ‎জয় অর্থ সম্পাদক মারা গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয়  সাধারণ সম্পাদক রোটন

দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

 

মো আবদুল করিম সোহাগ

এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সার্টিফিকেট বিতরণ এবং বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করেছে উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও সংস্কৃতিকর্মীদের নিয়ে কাজ করা সংগঠন দিয়ামনি ই-কমিউনিকেশন।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচার মেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিয়ামনি ই-কমিউনিকেশনের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান অপূর্বর সভাপতিত্বে এবং তমা রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক তথ্যসচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন চিত্রনায়ক ডি এ তায়েব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘হাল ছেড়ো না বন্ধু’র প্রতিষ্ঠাতা চন্দা মাহজাবীন, ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ইকবাল বাহার জাহিদ, এটিএন বাংলার সিনিয়র নিউজ প্রেজেন্টার ভাবনা আহমেদ এবং দিয়ামনি ই-কমিউনিকেশনের ভাইস প্রেসিডেন্ট নাসরিন জামান মনি ও বিশিষ্ট সমাজসেবক, ল্যান্ড ডেভেলপারসের ব্যবস্থাপনা পরিচালক ও রিয়েল সুপার স্টারের কর্ণধার মো. হুমায়ুন ফকির।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী, সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্ব, উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।

আয়োজকরা জানান, দিয়ামনি ই-কমিউনিকেশন দীর্ঘদিন ধরে উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং তাঁদের সম্ভাবনা বিকাশে কাজ করে যাচ্ছে। গতানুগতিক ধারার বাইরে গিয়ে উদ্যোক্তাদের দক্ষ করে তোলা এবং তাঁদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।

সংগঠনটির কার্যক্রমের অংশ হিসেবে ‘ডিজিটাল নলেজ শেয়ারিং ওয়ার্কশপ’ প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন স্থানে কর্মশালার আয়োজন করে উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্যাতিত ও নিপীড়িত নারীদের উন্নয়ন এবং তাঁদের স্বাবলম্বী করে তুলতেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানের একপর্যায়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা স্মারক ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এ ছাড়া সাংবাদিকতা, গণমাধ্যম, উদ্যোক্তা কার্যক্রম, ব্র্যান্ড প্রমোশন ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ নির্বাচিত ব্যক্তিদের হাতে ‘বেস্ট এন্টারপ্রেনার অ্যাওয়ার্ড-২০২৬’ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি বাস্তবমুখী জ্ঞান, সৃজনশীলতা ও দক্ষতা অর্জনের দিকে মনোযোগী হতে হবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করে আত্মনির্ভরশীল হতে হবে। দেশ ও সমাজের উন্নয়নে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর জন্যও তাঁরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং উদ্যোক্তা ও বিভিন্ন পেশায় অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করার মধ্য দিয়ে এ আয়োজন শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102