বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
শিরোনাম :
শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের মেলবন্ধনে জমজমাট তিন দিনের সাংস্কৃতিক উৎসব জন্মাষ্টমী শোভাযাত্রায় অংশগ্রহণের সম্মাননা পেল ‘সনাতনী অধিকার আন্দোলন’ ও ‘সচেতন নাগরিক সমাজ ও ছাত্র-ছাত্রী বৃন্দ ধর্ম মানুষকে নৈতিকতা শেখায় -আনোয়ারায় রাস উৎসবে মোঃ শাহেদ ফটিকছড়িতে টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ, কিশোরের বুকে ছুরিকাঘাত 24Hrs TV Channel-এর উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান ‘বিজয়া সম্মিলনী ও দুর্গাশক্তি সম্মান সন্ত্রাস-নাশকতা ঠেকাতে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান: বাণিজ্যমন্ত্রী বোয়ালখালীতে ঐতিহ্যবাহী রাসমহোৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী কলকাতার বারাসাত সোমনাথ জ্যোতির্লিঙ্গের রুদ্রাভিষেক ইতিহাসের স্মৃতি উৎসবের আবহে অর্ঘ্য ইনস্টিটিউশনের বিজয়া মিলন উৎসব সম্পন্ন

জন্মাষ্টমী শোভাযাত্রায় অংশগ্রহণের সম্মাননা পেল ‘সনাতনী অধিকার আন্দোলন’ ও ‘সচেতন নাগরিক সমাজ ও ছাত্র-ছাত্রী বৃন্দ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

​চট্টগ্রাম প্রতিনিধি:
পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মতিথি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য মহাশোভাযাত্রায় অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক পেয়েছে ‘সনাতনী অধিকার আন্দোলন’ চট্টগ্রাম বিভাগীয় কমিটি এবং সচেতন নাগরিক সমাজ ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
​গত ২৩ নভেম্বর ২০২৬, সোমবার রাস মহোৎসবের প্রথম দিনে নগরীর জে এম সেন হল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক তুলে দেয় ‘শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি’।
​উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত ঐতিহাসিক মহাশোভাযাত্রায় সংগঠন দুটির নেতৃবৃন্দ ও সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
​সম্মাননা গ্রহনকালে উপস্থিত ছিলেন, সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি পিংকু ভট্টাচার্য্য, অর্থ সম্পাদক অসীম কুমার দাশ,আইন বিষয়ক সম্পাদক সৈকত চৌধুরী, সচেতন নাগরিক সমাজ এর সমন্বয়কারী ত্রিপন ভৌমিক, টিংকু দাশ, রুবেল কান্তি দে সহ উভয় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
​অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ শোভাযাত্রা সফল করতে সহযোগিতার জন্য উভয় সংগঠনকে ধন্যবাদ জানান এবং আগামীতেও ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102