বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফটিকছড়িতে টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে বিরোধ, কিশোরের বুকে ছুরিকাঘাত 24Hrs TV Channel-এর উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান ‘বিজয়া সম্মিলনী ও দুর্গাশক্তি সম্মান সন্ত্রাস-নাশকতা ঠেকাতে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান: বাণিজ্যমন্ত্রী বোয়ালখালীতে ঐতিহ্যবাহী রাসমহোৎসব পরিদর্শনে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেতৃবৃন্দ সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সমস্যা সমাধানে দ্রুত উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী কলকাতার বারাসাত সোমনাথ জ্যোতির্লিঙ্গের রুদ্রাভিষেক ইতিহাসের স্মৃতি উৎসবের আবহে অর্ঘ্য ইনস্টিটিউশনের বিজয়া মিলন উৎসব সম্পন্ন উত্তর ২৪ পরগনায় এনআই অ্যাক্টের মামলার দ্রুত নিষ্পত্তিতে বিশেষ লোক আদালত হাসিনার নির্দেশনায় দেশে অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : মাহবুবুর রহমান শামীম আজ থেকে বিলপুরে শুরু হচ্ছে রাস মহোৎসব

24Hrs TV Channel-এর উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান ‘বিজয়া সম্মিলনী ও দুর্গাশক্তি সম্মান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

––তরুন বিশ্বাস, কলকাতা—

ঐতিহ্যবাহী কলকাতার শোভাবাজার রাজবাড়িতে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শারদোৎসবের আনন্দকে আরও একবার ফিরিয়ে আনা,বিজয়ার শুভেচ্ছা বিনিময় এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা প্রতিভাবান ও অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বদের সম্মান জানানোই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। শুধু উৎসব নয়,এই আয়োজন সমাজের প্রতি এক বিশেষ দায়বদ্ধতার বার্তাও বহন করে। বাংলার শিল্প,সাহিত্য, সংস্কৃতি ও সৃজন শীলতার পাশাপাশি মানবিকতা,ভালোবাসা এবং সামাজিক সম্প্রীতির বন্ধন কে আরও সুদৃঢ় করার এক আন্তরিক প্রয়াস ২২ নভেম্বর রবিবার ২০২৬ । 24Hrs TV Channel এর বিশেষ এই আয়োজনের অন্যতম আকর্ষণ ‘দুর্গাশক্তি সম্মান ২০২৬। যেখানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মান জানানোর উদ্যোগ নেওয়া হয়। ঐতিহ্যবাহী শোভা বাজার রাজবাড়ির রাজকীয় পরিবেশে বিজয়ার আবেগ, সংস্কৃতির ঐতিহ্য এবং সম্মাননার এই মেল বন্ধন এক বিশেষ তাৎপর্য বহন করে। কারণ সম্মান শুধু একটি পুরস্কার নয়, সম্মান হল মানুষের কাজের স্বীকৃতি, আগামী দিনের পথ চলার অনুপ্রেরণা। 24Hrs TV Channel এর এই উদ্যোগ আর ও এক বার তুলে ধরল একতার বার্তা ধর্ম- বর্ণের ঊর্ধ্বে উঠে ভালোবাসা,মানবিকতা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হোক সমাজ। আনন্দে মিলন,ভালো বাসায় উৎসব,এক সঙ্গে থাকার অঙ্গীকার এই বার্তাই ছড়িয়ে দিল বিজয়া সম্মিলনী ও দুর্গাশক্তি সম্মান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102