আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে ৪০ লিটার চোলাইমদসহ মো. দেলোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা-পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ৭ নম্বর আনোয়ারা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের জলকালি বাজার এলাকায় জয়কালী জালাকুমারী মন্দিরের পেছনে নাগো হাজীর দোকানের সামনে থেকে তাঁকে আটক করা হয়। আটক দেলোয়ার হোসেন উপজেলার ৮ নম্বর চাতরী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ডুমুরিয়া খয়রাতির বাড়ির মৃত খুইল্লা মিয়ার ছেলে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ৪০ লিটার চোলাইমদসহ একজনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।