বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের তিনদিন ব্যাপী মহোৎসব শুরু আজ পটিয়া জিরি জগন্নাথ মন্দিরের ৫৬ তম বার্ষিক মহোৎসব : ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে দুইদিনব্যাপী অনুষ্টানের সমাপ্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীতে পুলিশের পিকআপ ভ্যান চুরি, কর্ণফুলী থেকে উদ্ধার প্রজেক্ট সুকুন”শীঘ্রই হাওড়ার লিলুয়া বড় গেটের কাছে উদ্বোধন হতে চলেছে আনোয়ারায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে প্রদীপ সংঘের জগদ্ধাত্রী পূজার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব

আনোয়ারায় রেস্টুরেন্টে বাসি খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ— তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ১৫৭ বার পড়া হয়েছে

আনোয়ারা প্রতিনিধি

বাসি খাবার, অননুমোদিত রং-রাসায়নিকের ব্যবহার আর অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি— রেস্তোরাঁগুলোর এমন চিত্র উঠে এসেছে চট্টগ্রামের আনোয়ারায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে।

‎কোথাও খাবারে ব্যবহার করা হচ্ছিল গোলাপজল ও কেওড়াজলের মতো রাসায়নিক, আবার কোথাও কাঁচা মাছ-মাংসের সঙ্গে একই ফ্রিজে রাখা হচ্ছিল রান্না করা বাসি খাবার। এসব অনিয়মের দায়ে তিনটি রেস্তোরাঁকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

‎মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চাতরী চৌমুহনী ও টানেল সংযোগ সড়ক এলাকাসহ বিভিন্ন খাবারের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

‎অভিযানে ভোজন বাড়ি নামের একটি রেস্তোরাঁকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে খাবারে অননুমোদিত রং ও গোলাপজল, কেওড়াজলের মতো রাসায়নিক ব্যবহারের পাশাপাশি অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও প্রক্রিয়াজাত করার প্রমাণ পাওয়া যায় বলে জানায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

‎এ সময় টানেল ভিউ রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে খাবারে গোলাপজল ও কেওড়াজলের মতো রাসায়নিক ব্যবহারের পাশাপাশি অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল। এ ছাড়া একই ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা বাসি খাবার সংরক্ষণ করা হচ্ছিল।

‎অন্যদিকে, সাদিয়া’স কিচেন নামের একটি প্রতিষ্ঠানকে বাসি শর্মার চিকেন সংরক্ষণের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

‎অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান। এ সময় আনোয়ারা থানা-পুলিশের একটি দল সহযোগিতা করে।

‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102