বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের তিনদিন ব্যাপী মহোৎসব শুরু আজ পটিয়া জিরি জগন্নাথ মন্দিরের ৫৬ তম বার্ষিক মহোৎসব : ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে দুইদিনব্যাপী অনুষ্টানের সমাপ্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীতে পুলিশের পিকআপ ভ্যান চুরি, কর্ণফুলী থেকে উদ্ধার প্রজেক্ট সুকুন”শীঘ্রই হাওড়ার লিলুয়া বড় গেটের কাছে উদ্বোধন হতে চলেছে আনোয়ারায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে প্রদীপ সংঘের জগদ্ধাত্রী পূজার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব

চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধি:

রাখিব চারপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু প্রতিকার’ এবং ‘পরিষ্কার রাখি ঘরবাড়ি, ডেঙ্গুমুক্ত দেশ গড়ি’ স্লোগানে ডেঙ্গু প্রতিরোধ, স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত ও পরিচ্ছন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়ীয়া সরকারি কলেজে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা হয়েছে।
সোমবার ( ২ নভেম্বর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট উদ্ভিদবিজ্ঞানী ও বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম. এ. গফুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান এম. এ. হাশেম রাজু।
গাছবাড়ীয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এমদাদ হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সেমিনারে প্রধান অতিথি হিসেবে দীর্ঘক্ষণ বক্তব্য রাখেন উদ্ভিদ বিজ্ঞানী বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম এ গফুর, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশের প্রধান,পরিবেশবাদী এম,এ, হাশেম রাজু, স্বাগত বক্তব্য ও সঞ্চালনায় ছিলেন প্রফেসর ডঃ সৌমেন বড়ুয়া, এবং কলেজের ছাত্রছাত্রীরা সেমিনারে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, ডেঙ্গুর বিস্তার রোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা জরুরি। বিশেষ করে কোথাও যাতে পানি জমে মশার প্রজননক্ষেত্র তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন করাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা, ডেঙ্গুর ঝুঁকি সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় সামাজিক অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।
কর্মসূচির স্লোগান নির্ধারণ করা হয়েছে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102