–তরুণ বিশ্বাস,কলকাতা—
কলকাতার বারাসাত হৃদয়পুর নবসোপান সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ২৯ অক্টোবর শনিবার ২০২৬ শিশু কিশোরদের নিয়ে জমকালো বিজয়া সম্মেলনীর মিলন উৎসব অনুষ্ঠিত হয়েছে। পুজো হোক সবার এই ভাবনাকে বাস্তবায়িত করতে স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়পুর নব সোপান রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রান্তিক শিশু কিশোর দের কাছে বিশেষভাবে শবর ও আদিবাসী সম্প্রদায়ের শিশুদের কাছে দূর্গাপুজোতে নতুন পোশাক পৌঁছে দিয়েছে এই সকল শিশুদের মুখে হাসি ও মনে উৎসবের আনন্দ জাগিয়ে দুর্গা পুজো যেমন উদযাপন করা হয়েছে তেমনি বিজয়া দশমির পর মা দুর্গা কে অন্তরে রেখে প্রান্তিক শিশুকিশোর ও তাদের অভিভাবকদেরকে সঙ্গে নিয়ে সংগঠনের সভাকক্ষে বিজয়া সম্মিলনী উৎসবে মেতে উঠলো সবাই এই অনুষ্ঠানে নৃত্য আবৃতি সংগীত পরিবেশন করে ওই শিশু কিশোররা এছাড়াও অতিথি শিল্পীরা ও গুণী ব্যক্তিরা। অনুষ্ঠানের পর সকলের জন্য নৈশ ভোজনের আয়োজনও করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে আর এই দিনই ঘোষণা করা হলো আসন্ন শীতকালে রাজ্যের কোন কোন স্থানে হৃদয়পুর নব সোপান শীতবস্ত্র নিয়ে পৌঁছবে সেই সব স্থানের তালিকা।