শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
কলকাতার রামমোহন লাইব্রেরীতে কবিতার সুরে মুগ্ধতা,আবৃত্তির ছন্দে ‘আবৃত্তিদ্বীপ’ ফেলের স্বর্গরাজ্য আনোয়ারা সরকারি কলেজ প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের কাজ করতে হবে- সাংসদ নিজাম আনোয়ারায় কেএসএ স্পোর্টস এরিয়া অ্যান্ড সুইমিং পুলের উদ্বোধন সারোয়াতলী ইউপি নির্বাচনে গণসংযোগে চেয়ারম্যান পদ প্রত‍্যাশী এনামুল হক সজীব ঝিনাইদহে জামায়াতের লং মার্চের কর্মসূচি জানিয়ে সংবাদ সম্মেলন নির্বাচনে গ্রহণযোগ্য প্রার্থী ছাড়া জনগণের কল্যাণ নিশ্চিত করা সম্ভব নয় — শাহজাহান চৌধুরী এমপি রাষ্ট্রীয় মর্যদায় চীর নিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা এম এ গফুর কালীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আনোয়ারায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করলেন এমপি নিজাম

প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের কাজ করতে হবে- সাংসদ নিজাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

‎আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, কিছু দল ষড়যন্ত্রের মাধ্যমে দেশের গণতন্ত্র নস্যাৎ করার অপচেষ্টা চালাচ্ছে। এসব ষড়যন্ত্র, মোকাবেলায় যুবদলকে সজাগ ও অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

‎তিনি বলেন, সরকার সাত মাসে সঠিকভাবে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। দেশে-বিদেশে সুনামের সঙ্গে অর্থনীতিকে শক্তিশালী করা ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার। কিন্তু এসব উদ্যোগ অনেকের পছন্দ হচ্ছে না।

‎শনিবার (৩১ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে সরওয়ার জামাল নিজাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া নির্দেশনা বাস্তবায়নে যুবদলের নেতাকর্মীদের কাজ করতে হবে। সব ধরনের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আনোয়ারার উন্নয়নে অবদান রাখতে হবে।

‎শুক্রবার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনোয়ারা উপজেলা যুবদল আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎সরওয়ার জামাল নিজাম আরও বলেন, যুবদলের ইতিহাস অত্যন্ত বর্ণাঢ্য ও গৌরবের। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে যুবদল নিঃস্বার্থভাবে এগিয়ে এসেছে। যুবদলের নেতৃত্বে থাকা অনেকেই বর্তমানে সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তরে দায়িত্ব পালন করছেন। আগামীতেও দল ও দেশের যেকোনো কঠিন মুহূর্তে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

‎আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমদের সভাপতিত্বে ও সদস্যসচিব মো. ফারুক হোসেনের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের ছেলে শাহয়াজ জামাল নিজাম সনি।

‎এ ছাড়া উপজেলা যুবদলের সব যুগ্ম আহ্বায়ক ও সদস্য এবং বিভিন্ন ইউনিয়ন ইউনিটের কয়েকশ নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102