সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় সরকারি অনুমোদিত বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট AIST-এর যাত্রা শুরু বোয়ালখালী উপজেলার আকুবদন্ডী (দক্ষিণ কধুরখীল) মা আনন্দময়ী ধামের শ্যামা পূজা উদযাপন কমিটি গঠন আনোয়ারায় গৃহবধূর  মরদেহ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী  ফটিকছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন সংগঠনের বস্ত্র বিতরণ শিখারানী গণেশ দাস কালচারাল একাডেমির শারদীয়া শ্রেষ্ঠ সম্মান এ্যাওয়ার্ড আনোয়ারায় ৪০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিল মাস্টার এম এ মোতালেব স্মৃতি সংসদ চন্দনাইশে স্বর্গীয়া স্বর্ণবালা দাশের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত হবে চণ্ডীযজ্ঞ ও পুষ্প গীতায়জ্ঞ  ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসে”কবিগানে”রাজের বিধায়ক অসীম সরকার ঝিনাইদহ সদরে ছোটদের মাদক থেকে দূরে রাখতে মহৎ উদ্যোগ শৈলকুপায় ইটভাটায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন ১১ ইউনিয়নের ৩৬ জন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

 

আনোয়ারা প্রতিনিধি :

স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এগারো ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ৩৬ জন প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।

গতকাল শনিবার (১০ অক্টোবর) উপজেলার কালাবিবি দিঘী মোরস্থ একটি কনভেনশন হলে সার্চ কমিটির আয়োজনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তথ্য-উপাত্ত সংগ্রহ অনুষ্ঠানে প্রার্থীরা নেতৃবৃন্দের কাছে তাদের জীবনবৃত্তান্ত জমা দেন৷

তথ্য-উপাত্ত সংগ্রহ অনুষ্ঠানে যাচাই-বাছাই কমিটির সদস্য মাস্টার মো. রফিক, সরওয়ার হোসেন মাসুদ, দিল মোহাম্মদ মনজু, জাগির আহমদ ও মনছুর উদ্দিন উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রথমদিনে বৈরাগ ইউনিয়নে ৪ জন,  বারশত ইউনিয়নে ৫ জন, রায়পুর ইউনিয়নে ২ জন, বটতলী ইউনিয়নে ৬ জন, বরুমচড়া ইউনিয়নে ১জন, বারখাইন ইউনিয়নে ১জন, আনোয়ারা সদর ইউনিয়নে ১জন, চাতরী ইউনিয়নে ২ জন, পরৈকোড়া ইউনিয়নে ৫ জন, হাইলধর ইউনিয়নে ৮ জন ও জুইদন্ডী ইউনিয়নে ১ জনসহ মোট ৩৬ জন জীবনবৃত্তান্ত জমা দেন। এসময় দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং দীর্ঘদিন ধরে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা তুলে ধরে দলীয় মূল্যায়নের প্রত্যাশা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী প্রত্যাশীরা৷

দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনসহ দলের সিনিয়র নেতারা জানিয়েছেন, ইউনিয়ন পরিষদে দলীয় চেয়ারম্যান প্রার্থী হতে একাধিক ব্যক্তি জীবনবৃত্তান্ত জমা দিলেও যাচাই-বাছাই শেষে জনপ্রিয়তা, দলের প্রতি আনুগত্য ও সামাজিক গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102