রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসে”কবিগানে”রাজের বিধায়ক অসীম সরকার ঝিনাইদহ সদরে ছোটদের মাদক থেকে দূরে রাখতে মহৎ উদ্যোগ শৈলকুপায় ইটভাটায় গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন ১১ ইউনিয়নের ৩৬ জন বরমা ইউনিয়নে নান্দনিক পরিচ্ছন্ন ও সবুজ গ্রাম গড়তে বিশেষ অভিযান দুর্গোৎসবে সম্প্রীতির বার্তা বিএনপি নেতা আলহাজ্ব মোস্তাক আহমদ খানের পশ্চিমবঙ্গ সরকারের বিশ্ব ডিম দিবস উদযাপন”রবীন্দ্র তীর্থে”মন্ত্রী রাজেশ মাহাতা – পটিয়ায় অশান্তি সৃষ্টির চেষ্টা করলে কোনো ছাড় নেই: এমপি এনামুল হক এনাম বোয়ালখালীর চন্ডীতীর্থ মেধস আশ্রমে দেবী পক্ষের সূচনা শুভ মহালায় পালিত দিয়ামনি ই-কমিউনিকেশনের আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান

ম্যাকাউটের হরিণঘাটা ক্যাম্পাসে”কবিগানে”রাজের বিধায়ক অসীম সরকার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

–তরুণ বিশ্বাস,কলকাতা—

মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, পশ্চিমবঙ্গের MAKAUT হরিণঘাটা ক্যাম্পাসে আজ অনুষ্ঠিত হলো বাঙালির ঐতিহ্যবাহী লোকসংস্কৃতির অন্যতম আকর্ষণ ‘কবিগান’অনুষ্ঠান। শরতের আবহে আয়োজিত এই বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে জাতি,ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণের বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন কবি ও বিধায়ক শ্রীযুক্ত অসীম সরকার। তাঁর পরিবেশনায় কবি গানের আসর প্রাণবন্ত হয়ে ওঠে। বাংলার প্রাচীন লোক সংস্কৃতি, সংগীত ও কবিগানের ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই ছিল এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর তাপস চক্রবর্তী মহাশয়। বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ড.অশোক কুমার পাত্র মহাশয়। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের মাননীয় জয়েন্ট রেজিস্টার অনুপ কুমার মুখার্জি মহাশয়। উপস্থিত ছিলেন চাকদা বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী বঙ্কিম ঘোষ মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন আরো অনেক সম্মানীয় ব্যক্তিবর্গ।
বিশ্ববিদ্যালয়ের হরিণঘাটা ক্যাম্পাসের ওপেন স্টেজে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী,শিক্ষক-শিক্ষিকা,আধিকারিক, কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়। শিক্ষাঙ্গনে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও বাংলার নিজস্ব ঐতিহ্যকে সংরক্ষণের গুরুত্বও এই আয়োজনের মধ্য দিয়ে বিশেষভাবে উঠে আসে। অনুষ্ঠানটি আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ন্যাশনাল ক্যাডেট কর্পস NCC এবং ন্যাশনাল সার্ভিস স্কিম NSSএর সংশ্লিষ্ট ইউনিট। বিশ্ববিদ্যালয় চত্বরে এমন সাংস্কৃতিক উদ্যোগ ছাত্রছাত্রীদের মধ্যে লোকসংস্কৃতির প্রতি আগ্রহ বৃদ্ধি করার পাশাপাশি ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে মেলবন্ধন গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা করা যায়।
বাংলার কবিগান শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি গ্রামবাংলার ইতিহাস,সামাজিক জীবন,লোকজ জ্ঞান ও সৃজনশীলতার এক সমৃদ্ধ ধারক। বিশ্ব বিদ্যালয়ের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102