–
—তরুণ বিশ্বাস,কলকাতা—
কলকাতার কেষ্টপুরের সমরপল্লী কৃষ্ণপুর শিবাঙ্গন অ্যাপার্টমেন্টের সম্মুখে কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েল ফেয়ার টাস্টের দশম তম বর্ষের শারদীয়ার পূজার প্রাক্কালে ১০০০ মানুষের মাঝে ১১ অক্টোবর রবিবার ২০২৬ বস্ত্র ও শাড়ি বিতরণ আয়োজন করা হয়। কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান ও আইনজীবী অনিল কুমার দাস সারা বছর সামাজিক কাজকর্ম রক্তদান শিবির,হেল্থ চেকআপ ক্যাম্প,ড্রইংকম্পিটিশন কালচারাল ফেস্টিবেল, নববর্ষ উদযাপন এবং গরিব অসহায় মানুষদের আর্থিক সাহায্য করা,ছোট ছেলে মেয়েদের পড়াশোনার দ্রব্য সামগ্রী দান করা এরকম সামাজিক কাজকর্ম করে থাকেন। আজকে মূলত উপস্থিত ছিলেন কর্মা সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান অনিল কুমার দাস,সদস্যগন- তপন মাইতি,সাধন বিশ্বাস,পার্থ প্রতিম দে,প্রদীপ্ত মন্ডল, এছাড়া গন্যমান্য ব্যক্তি চিত্র- পরিচালক বাদল সরকার, সমাজসেবী ড.তরুণ প্রামানিক, চাটার্ড অ্যাকাউন্ট্যড সঞ্জিব গুপ্তা, প্রবন্ধ রায় তিনকড়ি দত্ত, ডক্টর নীলাদ্রি নারায়ন বসু,মামনি দাস রজত বোস, এছাড়া আরো অনেক বিশিষ্ট অতিথিবর্গ উপস্থিত ছিলেন।