
প্রথম ডেক্স
চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আ.ক.ম মোজাম্মেল হকের বড় ভাই, বরমার বিশিষ্ট সমাজ সেবক মো. মাহফুজুল হক (৭০) গতকাল ২৬ নভেম্বর (বৃহস্পতিবার) ভোরবেলা ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। একইদিন বাদে আছর বাইনজুরী কমল মিয়া চৌধুরী জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।