বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে হাত পা বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল এক  যুবকের মরদেহ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: সিসিক প্রশাসক আনোয়ারায় পৃথক অভিযানে নিষিদ্ধ লীগের ৬ নেতাকর্মী আটক আনোয়ারায় গাঁজা সেবনের দায়ে একজনের কারাদণ্ড  কালীগঞ্জে সাইফুল ইসলাম ফিরোজের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ঝিনাইদহে গ্রিন টিভির প্রতিনিধি হিসেবে স্বপন মাহমুদের যোগদান সিলেটের প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরি করতে হবেঃসিসিক প্রশাসক পশ্চিমবঙ্গের বাঁকুড়া লালপুরে ১ লক্ষ ভক্তের দ্বারা হনুমান চালিসা পাঠ —তরুণ বিশ্বাস’কলকাতা- কালীগঞ্জ পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী বৃন্দের বিদায় সংবর্ধনা বোয়ালখালীর আমুচিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রত্যাশায় শ্যামা পূজামণ্ডপ পরিদর্শনে সাজিয়া এমদাদ

আনোয়ারায় পৃথক অভিযানে নিষিদ্ধ লীগের ৬ নেতাকর্মী আটক

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎আনোয়ারায় পৃথক অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি পুলিশের।
‎
বুধবার (১১ নভেম্বর) মধ্যরাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শোলকাটা এলাকার শাখাওয়াত হোসেন ওরফে শাকিল (৪৫), তৈলারদ্বীপ এলাকার মো. রিকু (৩৬), মো. আরাফাত (২১) ও মো. লিটন (৩৪), বারখাইন এলাকার সাজ্জাদ মালেকী (২৯) এবং বরুমছড়া এলাকার মো. সেলিম ওরফে হুমায়ূন কবির সেলিম (৩৮)।
‎
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে পৃথক অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102