আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের ব্যক্তিগত উদ্যোগে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কর্মসূচির অংশ হিসেবে কালীগঞ্জের ঐতিহাসিক পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ এবং গুরুত্বপূর্ণ কালীগঞ্জ-নলডাঙ্গা সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বিদ্যালয়টির শিক্ষার্থী ও স্থানীয় সাধারণ মানুষ এই মহতী উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।