বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে হাত পা বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল এক  যুবকের মরদেহ ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও জনসচেতনতাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: সিসিক প্রশাসক আনোয়ারায় পৃথক অভিযানে নিষিদ্ধ লীগের ৬ নেতাকর্মী আটক আনোয়ারায় গাঁজা সেবনের দায়ে একজনের কারাদণ্ড  কালীগঞ্জে সাইফুল ইসলাম ফিরোজের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি ঝিনাইদহে গ্রিন টিভির প্রতিনিধি হিসেবে স্বপন মাহমুদের যোগদান সিলেটের প্রতিভাবান খেলোয়াড়দের প্রশিক্ষণ ও বিকাশের সুযোগ তৈরি করতে হবেঃসিসিক প্রশাসক পশ্চিমবঙ্গের বাঁকুড়া লালপুরে ১ লক্ষ ভক্তের দ্বারা হনুমান চালিসা পাঠ —তরুণ বিশ্বাস’কলকাতা- কালীগঞ্জ পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী বৃন্দের বিদায় সংবর্ধনা বোয়ালখালীর আমুচিয়ায় সাম্প্রদায়িক সম্প্রীতির প্রত্যাশায় শ্যামা পূজামণ্ডপ পরিদর্শনে সাজিয়া এমদাদ

আনোয়ারায় গাঁজা সেবনের দায়ে একজনের কারাদণ্ড 

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

‎আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎চট্টগ্রামের আনোয়ারায় গাঁজা সেবনের অভিযোগে বাবু দে (৩৮) নামের এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
‎
বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের শোলকাটা এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
‎
দণ্ডপ্রাপ্ত বাবু দে ওই এলাকার সনজিত দের ছেলে।
‎অভিযান চলাকালে ঘটনাস্থলে বাবু দে গাঁজা সেবন করছিলেন বলে জানায় ভ্রাম্যমাণ আদালত। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
‎
‎অভিযানে সহযোগিতা করে আনোয়ারা থানা-পুলিশ।
‎
‎উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে আনোয়ারায় মাদকের বিরুদ্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102