রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
রাউলিবাগ বায়তুল আমান ইবতেদায়ী মাদ্রাসার সমাপনী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আনোয়ারায় জাতীয় সমবায় দিবস পালিত বাড়িতে হামলা-ভাঙচুরের পর আপন ভাতিজির শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, কর্ণফুলীতে মামলা পটিয়ার জিরি গ্রামে বাসী বালা দেবীর মহাপ্রয়ান উপলক্ষে বিদেহী আত্মার সদগতি কামনায় মহতী ধর্মীয় অনুষ্টান কলকাতায় স্বরাজ্যের প্রবর্তন লাল,বাল,পাল স্মৃতি উৎসবে রাজ্যপাল আর.এন রবি কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী লংগদুতে লোকাল ভলেন্টিয়ার মেডিয়াটোর্স ফোরাম ও ইয়ুথ ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত ঝিনাইদহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অজান্তেই তৈরি হতে পারে ব্রেন অ্যানিউরিজম, সময়মতো পরীক্ষা ও রোগ নির্ণয়ের গুরুত্ব – আলোর উৎসবে পটকার আতঙ্ক নয়, সম্প্রীতির আহ্বান বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের

পটিয়ার জিরি গ্রামে বাসী বালা দেবীর মহাপ্রয়ান উপলক্ষে বিদেহী আত্মার সদগতি কামনায় মহতী ধর্মীয় অনুষ্টান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

 

অরুন নাথ,পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের পটিয়া উপজেলা জিরি ইউনিয়ন ৫নং ওয়ার্ড এলাকার জিরি (দিঘীরপাড়) নাথপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক ডাক্তার রমনী নাথ মহাজন এর একমাত্র সন্তান বাবু মিলন নাথের সহ-ধর্মীনি শ্রীমতি বাসী বালা দেবী (৭৪) গত বৃহ:স্পতিবার(২৯ শে অক্টোবর) আকস্মিক এক অসুস্হতা জনিত কারনে হটাৎ সকলের মায়া মমতা ত্যাগ করে না ফেরার দেশ দিব্যগোলকধাম গমন করেছেন (ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতু:)।
তিনি মৃত্যুকালে দুই পুত্র,পুত্র বধূ,নাতি,নাতনি ও চার বিবাহিত কন্যা,জামাতা,স্বজন সুহৃদসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
সনাতনী ধর্মীয় আচার দশবিধি সংস্কার ধর্মীয় বিধি-নিয়ম মেনে তাঁর মহাপ্রয়ান পরবর্তী শোকাহত পরিবারের সদস্যবর্গ ১০ দিনব্যাপী অশৌচ পালন করেন।
এরপর কৌড়কর্ম কার্য শেষে আজ রবিবার
(৮ নভেম্বর) প্রয়াতের বিদেহী আত্মার সদগতি কামনায় পরিবারে পক্ষ থেকে দিনব্যাপী মহতী ধর্মীয় অনুষ্টান বৈদিক আদ্যশ্রাদ্ধ অন্তেস্টিক্রীয়া,শ্রীশ্রী চন্ডীপাঠ,শ্রীমদ্ভগবদ
গীতায় পুস্পদান, শ্রীমদ্ভগবদ গীতা আলেখ্য ও ভক্তিগীতি অনুষ্টানসহ অন্নদান অনুষ্টান অনুষ্টিত হয়েছে।
আকস্মিক র্তাঁর এই দূর্লভজীবনের অবসানে স্হানীয় এলাকাবাসী ও আত্মীয় স্বজন সুহৃদ বৃন্দ প্রয়াতের বিদেহী আত্মার সদগতি কামনাসহ বিভিন্ন ভাবে শোকাহত পরিবারের সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এতে স্হানীয় ওঁকারেশ্বর যোগমঠ পরিচালনা পরিষদ,ওঁকারেশ্বর যোগমঠ গীতা সংঘ,উওর জিরি শারদীয় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকবার্তার ব্যানার সহকারে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
এছাড়া স্বনামধন্য জিরি জনকল্যান সংঘের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানিয়ে প্রয়াতে সন্তান আদর্শ নাথ হাতে সম্মাননা স্মারক হাতে তুলে দেন সংগঠনের সভাপতি মেম্বর নাছির উদ্দীন ও সাধারন সম্পাদক ইকবাল সিকদার সুমন,সিনিয়র সদস্য রূপন নাথসহ অন্যন্যা নেতৃবৃন্দ।
অনুষ্টানে আদ্যশ্রাদ্ধে পৌরহিত্য করেন রুদ্রজ ব্রাহ্মন বাবু সুজিত নাথ,বাবু চন্দ্র মোহন নাথ,বাবু তপন নাথ।
পুস্পযজ্ঞে পৌরহিত্য করেন শ্রীমৎ শুভ্রত ব্রহ্মচারী,শ্রীমৎ রাস মোহন ব্রহ্মচারী,শ্রীমৎ স্বামী নির্জ্জনানন্দ ব্রহ্মচারী।
শ্রীমদ্ভগবদগীতা পাঠ ও গীতা আলেখ্য পরিবেশনায় ছিলেন বিশিষ্ট গীতাপাঠক বাবু বিপুল দাশ(বিপুল) ও তার দল।
উল্লেখ্য অন্নদান ও ভূরিভোজনে প্রায় আট শতাধীক মানুষের উপস্হিতির মধ্যে অনুষ্টানের সমগ্র অনুষ্টানের সমাপ্তি ঘটে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102