বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীর দৌলতপুর করপাড়ায় শ্যামা পূজা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের আয়োজন আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন, নূর আলী সভাপতি আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা করলেন  সাবেক প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান কর্ণফুলী টানেলে দুই বাসের সংঘর্ষ, আহত ১০ সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ রাজনীতিবিদ আখতারুজ্জামান বাবুর ১৪ তম মৃত্যুবার্ষিকী আজ আনোয়ারায় রেস্টুরেন্টে বাসি খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ— তিন প্রতিষ্ঠানকে জরিমানা আবুধাবীতে মিশরীয় নাগরিকের ছুরিকাঘাত,পটিয়ার যুবক পুলক নাথ নিহত জেল হত্যা দিবস আজ চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি গাছবাড়ীয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের সেমিনার

আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা করলেন  সাবেক প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 

​ আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের ১ নম্বর খাসখামা ওয়ার্ডের আলী মিয়ার বাড়িতে সম্প্রতি সংঘটিত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদক ও সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান।

​দুর্দিনে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর কষ্ট লাঘবে তিনি নিজের ব্যক্তিগত তহবিল থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে সংঘটিত ওই আকস্মিক অগ্নিকাণ্ডে আলী মিয়ার বাড়ির বেশ কয়েকটি পরিবার সর্বস্ব হারায়। আকস্মিক এই দুর্ঘটনায় পরিবারগুলো চরম মানবেতর জীবনযাপন করছিল। বিষয়টি জানতে পেরে সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান তাৎক্ষণিকভাবে তাদের খোঁজখবর নেন এবং ব্যক্তিগত তহবিল থেকে এই আর্থিক সহায়তা পৌঁছে দেন।

​স্থানীয় সচেতন মহল মনে করেন, দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের আসল রূপ। নেত্রীর এমন মানবিক ও সময়োপযোগী উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছে। এলাকার সাধারণ মানুষ এই মহতী উদ্যোগের জন্য ওয়াসীকা আয়শা খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং এভাবেই মানবতার ছোঁয়া প্রতিটি অসহায় মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102