বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীর দৌলতপুর করপাড়ায় শ্যামা পূজা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের আয়োজন আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন, নূর আলী সভাপতি আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা করলেন  সাবেক প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান কর্ণফুলী টানেলে দুই বাসের সংঘর্ষ, আহত ১০ সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ রাজনীতিবিদ আখতারুজ্জামান বাবুর ১৪ তম মৃত্যুবার্ষিকী আজ আনোয়ারায় রেস্টুরেন্টে বাসি খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ— তিন প্রতিষ্ঠানকে জরিমানা আবুধাবীতে মিশরীয় নাগরিকের ছুরিকাঘাত,পটিয়ার যুবক পুলক নাথ নিহত জেল হত্যা দিবস আজ চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি গাছবাড়ীয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের সেমিনার

কর্ণফুলী টানেলে দুই বাসের সংঘর্ষ, আহত ১০

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

 

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতরে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে একজনের নাম জানা গেছে। অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, আনোয়ারা থেকে চট্টগ্রাম শহরমুখী দুটি বাস টানেলের ভেতর দিয়ে যাওয়ার সময় পেছনের বাসটি সামনের বাসকে ধাক্কা দেয়। এতে সংঘর্ষের ঘটনা ঘটে এবং কয়েকজন যাত্রী আহত হন।

আবু হুরায়রা তামিম নামের এক ব্যক্তি ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, কর্ণফুলী টানেলে যাত্রীবাহী ইয়ংওয়ান বাসের দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় আদিপ নামের এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁকে চিকিৎসা দেওয়ার পর বাড়িতে পাঠানো হয়েছে।

তবে দুর্ঘটনার বিষয়টি অস্বীকার করেছেন কর্ণফুলী টানেলের টোল আদায়ের দায়িত্বে থাকা কর্মকর্তা বেলায়েত হোসেন। তিনি বলেন, “আমি অসুস্থ থাকায় বাসায় আছি। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102