বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীর দৌলতপুর করপাড়ায় শ্যামা পূজা ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞের আয়োজন আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির অনুমোদন, নূর আলী সভাপতি আনোয়ারায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা করলেন  সাবেক প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান কর্ণফুলী টানেলে দুই বাসের সংঘর্ষ, আহত ১০ সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ রাজনীতিবিদ আখতারুজ্জামান বাবুর ১৪ তম মৃত্যুবার্ষিকী আজ আনোয়ারায় রেস্টুরেন্টে বাসি খাবার, অস্বাস্থ্যকর পরিবেশ— তিন প্রতিষ্ঠানকে জরিমানা আবুধাবীতে মিশরীয় নাগরিকের ছুরিকাঘাত,পটিয়ার যুবক পুলক নাথ নিহত জেল হত্যা দিবস আজ চন্দনাইশে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা কর্মসূচি গাছবাড়ীয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের সেমিনার

সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

প্রথম ডেক্স 

‎বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিক, ক্রীড়া সংগঠক, সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী আজ বুধবার (৪ নভেম্বর)। ২০১৯ সালের ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সাদেক হোসেন খোকা ১৯৫২ সালের ১২ মে ঢাকায় জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ওই নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে পরাজিত করে দেশজুড়ে আলোচনায় আসেন খোকা। নির্বাচনের পর তাঁকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।

১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও সংসদ সদস্য নির্বাচিত হন সাদেক হোসেন খোকা। পরে তিনি ঢাকা মহানগর বিএনপির আহ্বায়কের দায়িত্ব পান।

২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তিনি। এরপর ২০০২ সালের ২৫ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন।

‎টানা ১০ বছর অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন সাদেক হোসেন খোকা। ২০১৪ সালের ১৪ মে ক্যানসারের চিকিৎসার জন্য সপরিবারে নিউইয়র্ক যান তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১৯ সালের ৪ নভেম্বর মারা যান এই রাজনীতিক।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102