বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা – আটক ৮ শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের তিনদিন ব্যাপী মহোৎসব শুরু আজ পটিয়া জিরি জগন্নাথ মন্দিরের ৫৬ তম বার্ষিক মহোৎসব : ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে দুইদিনব্যাপী অনুষ্টানের সমাপ্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীতে পুলিশের পিকআপ ভ্যান চুরি, কর্ণফুলী থেকে উদ্ধার প্রজেক্ট সুকুন”শীঘ্রই হাওড়ার লিলুয়া বড় গেটের কাছে উদ্বোধন হতে চলেছে আনোয়ারায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে প্রদীপ সংঘের জগদ্ধাত্রী পূজার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু

মানুষদের চিন্তাচেতনায় গড়ে উঠবে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ – কর্ণফুলীতে এমপি নিজাম

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ১০৩ বার পড়া হয়েছে

 

আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি 

কর্ণফুলীর সংবর্ধনা অনুষ্ঠানে চট্টগ্রাম-১৩ আনোয়ারা- কর্ণফুলি আসনের আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম এমপি বলেছেন, মানবিক স্বেচ্ছাসেবক মানসিকতার মানুষদের চিন্তাচেতনায় গড়ে উঠবে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ। তিনি বলেন, সমৃদ্ধ সমাজ গঠনে মহামান্য রাষ্ট্রপতি মীর্জা ফখরুল ইসলাম আলমগীর কর্তৃক সিপিপি মানবিক শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক পুরস্কারপ্রাপ্ত চর পাথরঘাটার গিয়াস উদ্দিন ফারুকী ফয়সালদের মতো উদার মনের মানবিক স্বেচ্ছাসেবকরাই হবে আগামীর কর্ণধার। গতকাল শনিবার (৩১ অক্টোবর) কর্ণফুলি উপজেলার চর পাথরঘাটা ইউনিয়নে গিয়াস উদ্দিন ফারুকী ফয়সালের সংবর্ধনা সভায় তিনি উপরোক্ত মন্তব্য করেন। এমপি সরওয়ার জামাল নিজাম বলেন, একটি দেশের প্রকৃত উন্নয়ন কেবল অবকাঠামো বা অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর নির্ভর করে না, বরং তা নির্ভর করে নাগরিকদের মানবিক মূল্যবোধ ও নিঃস্বার্থ সেবামূলক মানসিকতার ওপর। এস এম বোরহান উদ্দীন ফারুকীর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি গিয়াস উদ্দীন ফারুকী ফয়সাল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা সিপিপির কর্মকর্তা সাইফুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোকন উদ্দীন ফারুকী, সাংসদ সরওয়ার জামাল নিজাম এর ব্যক্তিগত সহকারী আকতারুন্নবী চৌধুরী। এম বোরহান উদ্দীন ফারুকীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আসন্ন ইউপি নির্বাচনে বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মোহাম্মদ শাহাদাত হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইকবাল হায়দার চৌধুরী, জি.এম জসীম উদ্দীন, নারী নেত্রী ফারজানা আক্তার, এজাজ আল ফারুক, হাজী মোহাম্মদ হোসেন, ইলিয়াছ কন্ট্রাক্টর, আব্বাস উদ্দীন ফারুকী, মোহাম্মদ শাহীন প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102