আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে একজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার ( ২৭ অক্টোবর ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের জয়কালী বাজারে এই মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার।
এসময় অভিযান চলাকালে মো: বাবু (৩৪), পিতা- আবদুস সালাম নামের এক ব্যক্তিকে ঘটনাস্থলে চোলাই মদ সেবনরত অবস্থায় পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিকে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
জনস্বার্থে আনোয়ারা উপজেলার মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আবু জাফর মজুমদার