বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় ট্রাফিক পুলিশ বক্সে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা – আটক ৮ শ্রী শ্রী শ্মশান কালী মন্দিরের তিনদিন ব্যাপী মহোৎসব শুরু আজ পটিয়া জিরি জগন্নাথ মন্দিরের ৫৬ তম বার্ষিক মহোৎসব : ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে দুইদিনব্যাপী অনুষ্টানের সমাপ্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীতে পুলিশের পিকআপ ভ্যান চুরি, কর্ণফুলী থেকে উদ্ধার প্রজেক্ট সুকুন”শীঘ্রই হাওড়ার লিলুয়া বড় গেটের কাছে উদ্বোধন হতে চলেছে আনোয়ারায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে প্রদীপ সংঘের জগদ্ধাত্রী পূজার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক আনোয়ারা শাখার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ‎

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

‎আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

গ্রাহকের আস্থা ও বিশ্বাস অটুট রাখার প্রতিশ্রুতি নিয়ে চতুর্থ  বর্ষপূর্তি উদযাপন করল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক আনোয়ারা শাখা।

‎এ উপলক্ষে আজ মঙ্গলবার  (২৭ অক্টোবর) সকালে ব্যাংকের কালাবিবির দিঘীর মোড় কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের সূচনা করেন ব্যাংকের শাখা ব্যবস্থাপক এস এম ওবাইদুল কাদের।

‎‎শাখা ব্যাবস্থাপক এস এম ওবাইদুল কাদের বলেন, আজ আমাদের শাখার চতুর্থ  বর্ষপূর্তীর এই আনন্দঘন মুহূর্তে আমি সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। চার বছর আগে আমরা এই শাখার যাত্রা শুরু করেছিলাম গ্রাহকসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার নিয়ে। সবার অবিরাম সহযোগিতা, বিশ্বাস ও ভালোবাসাই আমাদের এই পথচলার প্রধান প্রেরণা।

‎তিনি আরো বলেন, এই চার বছরে আমরা চেষ্টা করেছি প্রতিটি গ্রাহকের প্রয়োজন ও প্রত্যাশার সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে। ডিজিটাল ব্যাংকিং, ঋণ সুবিধা, ডিপোজিট স্কিমসহ নানা সেবার মাধ্যমে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি সর্বক্ষণ। আপনাদের সন্তুষ্টিই আমাদের সবচেয়ে বড় সাফল্য। আমরা বিশ্বাস করি, একটি ব্যাংক শুধু লেনদেনের কেন্দ্র নয়-এটি সমাজ ও মানুষের উন্নয়নের সহযাত্রী। তাই আমাদের লক্ষ্য শুধু ব্যবসায়িক প্রবৃদ্ধি নয়, বরং আপনাদের জীবনমানের উন্নয়নে অবদান রাখা।

‎পরে একটি কেক কাটা হয়, মিলাদ মাহফিল এবং উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানো হয়।

‎এ সময় ব্যাংকের গ্রাহক, ব্যাবসায়ী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যাংকের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102