শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
শুধু চিকিৎসা দিয়ে ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব নয় – আনোয়ারায় ডিসি-এসপি সন্দ্বীপ টু চট্টগ্রাম সেতু বাস্তবায়ন ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা আনোয়ারায় যুবকের মাদক সেবন, অর্থ ও কারাদণ্ড প্রকৌশলী আলহাজ্ব ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম খানের ইন্তেকাল,বিভিন্ন মহলের শোক উত্তর ২৪ পরগনার হাবড়া গণদীপায়নে দেবনাথ পরিবারের শারদীয়া দুর্গাপূজা – বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সম্মাননা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত আনোয়ারায় প্রায় ৮৬ লাখ টাকার ইয়াবা উদ্ধার,আটক ২ কলকাতায় মহাসাড়ম্বরে উদযাপন করা হয়েছে শারদীয়া জীবন্ত-মৃণ্ময় দুর্গাপূজা বোয়ালখালীতে নামকীর্তনশিল্পী গোপাল দাসের মৃত্যু, ছন্দারিয়া গ্রামে শোকের ছায়া কলকাতার‌ আলিমুদ্দিন স্ট্রিটে সাধুসন্তদের চন্ডীপাঠের আসর

শুধু চিকিৎসা দিয়ে ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব নয় – আনোয়ারায় ডিসি-এসপি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

আনোয়ারা  (চট্টগ্রাম) প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। এ সময় আনোয়ারা থানার ভেতরে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি পুকুর পরিষ্কার করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম। পাশাপাশি জনসচেতনতামূলক র‍্যালি ও বিভিন্ন সড়কে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হয়।

‎শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদর ও আনোয়ারা থানা এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।

‎চট্টগ্রাম জেলা প্রশাসনের ‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম’ স্লোগান এবং দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

‎সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি সদর সড়ক প্রদক্ষিণ করে আনোয়ারা থানায় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার থানার ভেতরে থাকা পরিত্যক্ত পুকুরটি পরিষ্কারের কাজে অংশ নেন।

‎এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, শুধু চিকিৎসা দিয়ে ডেঙ্গু মোকাবিলা করা সম্ভব নয়। ডেঙ্গুর বিস্তার রোধে আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে। বাড়িঘর, দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। ময়লা-আবর্জনাও নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। যেখানে-সেখানে ময়লা ফেললে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সম্ভব নয়।

‎ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গুতে যারা মারা গেছেন, তারা আমাদেরই ভাই কিংবা নিকটাত্মীয়। আমরা চাই না, এভাবে আর কারও প্রাণহানি ঘটুক।

‎পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, থানার ভেতরে এ ধরনের পরিচ্ছন্নতা উদ্যোগ প্রশংসনীয়। ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা থেকে শুরু করে নালা-নর্দমা পর্যন্ত সব জায়গা পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে ডেঙ্গুবাহী মশার বিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে।

‎তিনি আরও বলেন, থানার পুকুরটি সবাই মিলে পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। থানার আশপাশের জঙ্গলও পরিষ্কার করা হবে। নিজেদের আঙিনা পরিচ্ছন্ন রাখার মাধ্যমে অন্যদেরও সচেতন করতে হবে। এ সময় তিনি জেলা প্রশাসনের উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহিন উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) আবু জাফর মজুমদার, আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরীসহ প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

‎

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102