আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
আনোয়ারায় মাদক সেবন করার অপরাধে ফাহিম উদ্দীন বাবু (২৩) নামে এক যুবককে ১৮০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে তাকে এক হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।
আজ শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার দীপু মনি কমপ্লেক্স সংলগ্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ডাদেশ দেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার।
আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, “জনস্বার্থে আনোয়ারা উপজেলায় নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।”