বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চন্দনাইশে দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ির পূজামণ্ডপ পরিদর্শনে চন্দনাইশ থানার ওসি দিদারুল ইসলাম সিকদার চন্দনাইশে পূজামণ্ডপে এমপি জসিম উদ্দীনের উপহার বিতরণ ও শুভেচ্ছা বিনিময় বিভিন্ন পুজা মন্ডপে শুভেচ্ছা বিনিময় করলেন চাতরী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা শহীদুল আলম হিলিতে চন্ডিপুর সার্বজনীন দুর্গা মন্দিরে শুভেচ্ছাসহ আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাখাওয়াত হোসেন কলকাতায় কমলকান্ত মল্লিক বাড়ির ১৭৩ তম পূজোতে হাজার লোকের প্রসাদ আস্বাদন মাইনীমূখ বাজারের ২৫টি ফায়ার রোডের অধিকাংশই প্রভাবশালীদের দখলে; বাড়ছে ঝুঁকি, প্রশাসনের দৃষ্টি কামনা আনোয়ারায় বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে লায়ন হেলাল উদ্দিন শারদীয় দুর্গাপূজা মণ্ডপগুলো পরিদর্শন ও  আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন ফটিকছড়িতে অবৈধ অটোরিকশার লাগাম টানবে কে? সজিবের মৃত্যুর ঘটনায় মানববন্ধন, নিরাপদ সড়কের দাবি

আনোয়ারায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

–আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

‎চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
‎
‎কয়েক দিনের আনন্দ-উৎসব শেষে দেবী দুর্গাকে বিদায় জানাতে গিয়ে ভক্তদের মধ্যে দেখা যায় আনন্দের পাশাপাশি বিষাদের আবহ।
‎
‎আজ বুধবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে ধর্মীয় রীতি ও আনুষ্ঠানিকতা মেনে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। এ সময় ভক্তরা দেবী দুর্গার বিদায়লগ্নে প্রার্থনা করেন এবং আগামী বছর আবারও উৎসব ফিরে আসার প্রত্যাশা ব্যক্ত করেন।
‎
‎উপজেলার ১১টি ইউনিয়নে এবার ১১২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। পূজাকে ঘিরে মণ্ডপগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এবারের দুর্গোৎসবের।
‎
‎প্রতিমা বিসর্জন নিয়ে কাঞ্চন সুশীল বলেন, “আমরা সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে প্রতিমা বিসর্জন দিয়েছি। দিনটি অনেক আনন্দের মধ্য দিয়ে কাটলেও প্রতিমা বিসর্জনের পর এখন খুব খারাপ লাগছে। দেবীকে বিদায় জানাতে কষ্ট হচ্ছে। বেঁচে থাকলে আগামী বছর আবারও এই উৎসব ফিরে পাব।”
‎
‎হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আনোয়ারা উপজেলা শাখার সদস্যসচিব রাহুল ধর বলেন, “সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে আমাদের দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। পুলিশ, স্থানীয় বাসিন্দা ও উপজেলা প্রশাসন আমাদের সর্বাত্মক সহযোগিতা করেছেন। এ জন্য সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
‎
‎আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “নিরাপত্তার মধ্য দিয়ে অত্যন্ত সুষ্ঠুভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে পুলিশের বিভিন্ন টিম ও সদস্যরা দায়িত্ব পালন করেছেন। আমিসহ পুলিশের সদস্যরা এখনো নিরাপত্তা নিশ্চিত করতে টহল কার্যক্রম অব্যাহত রেখেছি।”
‎
‎ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসবের আনন্দ ও পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। আগামী বছর আবারও উৎসবের অপেক্ষায় রয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102