বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চন্দনাইশে দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ির পূজামণ্ডপ পরিদর্শনে চন্দনাইশ থানার ওসি দিদারুল ইসলাম সিকদার চন্দনাইশে পূজামণ্ডপে এমপি জসিম উদ্দীনের উপহার বিতরণ ও শুভেচ্ছা বিনিময় বিভিন্ন পুজা মন্ডপে শুভেচ্ছা বিনিময় করলেন চাতরী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা শহীদুল আলম হিলিতে চন্ডিপুর সার্বজনীন দুর্গা মন্দিরে শুভেচ্ছাসহ আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাখাওয়াত হোসেন কলকাতায় কমলকান্ত মল্লিক বাড়ির ১৭৩ তম পূজোতে হাজার লোকের প্রসাদ আস্বাদন মাইনীমূখ বাজারের ২৫টি ফায়ার রোডের অধিকাংশই প্রভাবশালীদের দখলে; বাড়ছে ঝুঁকি, প্রশাসনের দৃষ্টি কামনা আনোয়ারায় বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে লায়ন হেলাল উদ্দিন শারদীয় দুর্গাপূজা মণ্ডপগুলো পরিদর্শন ও  আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন ফটিকছড়িতে অবৈধ অটোরিকশার লাগাম টানবে কে? সজিবের মৃত্যুর ঘটনায় মানববন্ধন, নিরাপদ সড়কের দাবি

চন্দনাইশে দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ির পূজামণ্ডপ পরিদর্শনে চন্দনাইশ থানার ওসি দিদারুল ইসলাম সিকদার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

 

মোঃ কমরুদ্দিন, বিশেষ প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম. দিদারুল ইসলাম সিকদার।

মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) দিনব্যাপী তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে ওসি এস.এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, “দুর্গম পাহাড়ি এলাকা হলেও ধোপাছড়ির প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা গুজবে কান না দিতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকবে। যেকোনো প্রয়োজনে দ্রুত সাড়া দিতে থানা পুলিশ প্রস্তুত রয়েছে।”

ওসি বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, নিরাপত্তা সবার। শারদীয় দুর্গোৎসব যাতে আনন্দমুখর ও নির্বিঘ্ন হয়, সে জন্য চন্দনাইশ থানা পুলিশ ২৪ ঘণ্টা মাঠে রয়েছে। কেউ বিশৃঙ্খলাকারীদের কোন ছাড় দেওয়া হবে না বলে তিনি কড়া হুশিয়ারি দেন।

তিনি আরও বলেন, “কিশোর গ্যাং, মাদক ও ইভটিজিং প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পূজাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ৯৯৯ বা থানায় যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102