বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পটিয়া জিরি জগন্নাথ মন্দিরের ৫৬ তম বার্ষিক মহোৎসব : ধর্মীয় ভাবগাম্ভীর্য্যে দুইদিনব্যাপী অনুষ্টানের সমাপ্তি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরক জয়ন্তীর অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে মহান বিজয় দিবস ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চট্টগ্রাম নগরীতে পুলিশের পিকআপ ভ্যান চুরি, কর্ণফুলী থেকে উদ্ধার প্রজেক্ট সুকুন”শীঘ্রই হাওড়ার লিলুয়া বড় গেটের কাছে উদ্বোধন হতে চলেছে আনোয়ারায় দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ বোয়ালখালীর উত্তর সারোয়াতলীতে প্রদীপ সংঘের জগদ্ধাত্রী পূজার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু সন্তানের ভবিষৎ অপেক্ষা করতে পারে না,নিশি আগরওয়াল প্রকাশনা উৎসব অ্যামোনিয়াম ঘাটে ছট পুজো উপলক্ষে রতন বণিকের নেতৃত্বে জন সেবামূলক পরিসেবা

আনোয়ারায় বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে লায়ন হেলাল উদ্দিন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

‎আনোয়ারা ( চট্টগ্রাম )  প্রতিনিধি

‎সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজায় আনয়ারার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন।

‎আজ রবিবার (১৮ অক্টোবর ) পুজার দ্বিতীয় দিন মহা সপ্তমীতে উপজেলার বৈরাগ, বারশত ইউনিউনের বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

‎এসময় লায়ন হেলাল উদ্দিন সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। তাই এই উৎসবের আনন্দকে ভাগাভাগি করে নিতে তিনি তার জন্মভূমি আনোয়ারার সনাতন ধর্মাবলম্বীদের মাঝে ছুটে এসেছেন।

‎পরিদর্শনকালে লায়ন হেলাল উদ্দিন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন, পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। ধর্মীয় উৎসব যেন শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপন করা যায়, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। এ সময় মন্দিরগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক যোগাযোগ রাখতে বলেন। এছাড়াও দলের সকল নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। পূজামণ্ডপগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং দর্শনার্থীদের নিরাপদে পূজা উদযাপনের পরিবেশ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

‎পরিদর্শন কালে আনোয়ারা উপজেলা বিএনপি ও দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্ব স্ব পুজা কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102