বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা চন্দনাইশে দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ির পূজামণ্ডপ পরিদর্শনে চন্দনাইশ থানার ওসি দিদারুল ইসলাম সিকদার চন্দনাইশে পূজামণ্ডপে এমপি জসিম উদ্দীনের উপহার বিতরণ ও শুভেচ্ছা বিনিময় বিভিন্ন পুজা মন্ডপে শুভেচ্ছা বিনিময় করলেন চাতরী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা শহীদুল আলম হিলিতে চন্ডিপুর সার্বজনীন দুর্গা মন্দিরে শুভেচ্ছাসহ আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাখাওয়াত হোসেন কলকাতায় কমলকান্ত মল্লিক বাড়ির ১৭৩ তম পূজোতে হাজার লোকের প্রসাদ আস্বাদন মাইনীমূখ বাজারের ২৫টি ফায়ার রোডের অধিকাংশই প্রভাবশালীদের দখলে; বাড়ছে ঝুঁকি, প্রশাসনের দৃষ্টি কামনা আনোয়ারায় বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শনে লায়ন হেলাল উদ্দিন শারদীয় দুর্গাপূজা মণ্ডপগুলো পরিদর্শন ও  আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন ফটিকছড়িতে অবৈধ অটোরিকশার লাগাম টানবে কে? সজিবের মৃত্যুর ঘটনায় মানববন্ধন, নিরাপদ সড়কের দাবি

চন্দনাইশে পূজামণ্ডপে এমপি জসিম উদ্দীনের উপহার বিতরণ ও শুভেচ্ছা বিনিময়

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ২ নম্বর জোয়ারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের একটি পারিবারিক পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
সোমবার (১৯ অক্টোবর) অষ্টমী পূজা উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দীনের পক্ষ থেকে পূজা উদযাপন পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে উপহার তুলে দেন। এ সময় তাঁরা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
অনুষ্ঠানে অন‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন , উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু, জোয়ারা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রত‍্যাশী কামাল উদ্দীন পারভেজ, সাবেক ছাত্রনেতা মোরশেদসহ জোয়ারা ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
এ সময় অতিথিরা পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102