আনোয়ারা ( চট্টগ্রাম ) প্রতিনিধি
শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আনোয়ারা উপজেলার সনাতনী সম্প্রদায়ের মাঝে শারদীয় উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলা হলরুমে এই উপহার তুলে দেওয়া হশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম।
এ সময় উপস্থিত ছিলেন তরুণ রাজনীতিবিদ সাহওয়াজ জামাল নিজাম সনি, আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েদ চৌধুরী, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আনোয়ারা উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সনাতনী সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ।