অরুন নাথ,পটিয়া(চট্টগ্রাম) প্রতিনিধি:
সমাজের পিছিয়ে পড়া কম সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস একগুচ্ছ মানবিক সেবা কার্যক্রম পরিচালনা করেন।
শনিবার(১৭ই অক্টোবর) লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস কর্তৃক আয়োজিত এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর সহযোগিতায়,পশ্চিম পটিয়াস্থ কৈয়গ্রাম এর স্বনামধন্য সৈয়দ আব্দুন নুর (এস এ নুর) হাইস্কুলে ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প, ফ্রী চোখের ছানি অপারেশন এর সুব্যবস্থা, ডায়াবেটিস চেক-আপ, ব্লাড প্রেশার চেক-আপ, হুইলচেয়ার বিতরণ সহ সকলের জন্য জনসচেতনতা তৈরির লক্ষ্যে ডেঙ্গু ও চিকনগুনিয়া,শিশু ক্যানসার,প্লাস্টিক বিরোধী সচেতনতা,সমাজের করণীয় নিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে একাধিক মানবিক সেবা কার্যক্রম পরিচালিত হয়।
সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪ এর সম্মানিত পিডিজি লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ, জিইটি ডিস্ট্রিক্ট কোর্ডিনেটর লায়ন মোহাম্মদ মুসা, এলসিআইএফ কোর্ডিনেটর লায়ন এডভোকেট নুরুল ইসলাম,আইটি চেয়ারপার্সন লায়ন মশিউর রহমান মাহি, জোন চেয়ারপার্সন কনসার্ন লায়ন মোঃ মহিউদ্দিন চৌধুরী সহ সিনিয়র ডিস্ট্রিক্ট লিডারদের অনেকেই।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পিডিজি লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ মহোদয় সেবা কার্যক্রম পরিচালনায় ক্লাব নেতৃবৃন্দের ভুয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এভাবে সেবার কাজ চালিয়ে যেতে সকলকে আহবান জানান।
লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর বর্তমান ক্লাব প্রেসিডেন্ট ও শান্তিরহাট ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি লায়ন মোঃ নুরুল আলম সওদাগর এর সভাপতিত্বে এবং ভাইস প্রেসিডেন্ট লায়ন আহমেদ নুর এর তত্বাবধানে উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এস এ নুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ এবং ম্যানেজিং কমিটির সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন,সহকারী শিক্ষক মো: সেলিম,টিম এস এ নুর এর প্রধান সমন্বয়কারী এডভোকেট তৈহিদ হোসেন তুহিন এবং তার টিম সহ ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন ফোরকান উদ্দিন,ক্লাব সেক্রেটারি লায়ন স্বপ্না আক্তার, ক্লাব ডিরেক্টর এবং মেম্বারশিপ চেয়ারপার্সন লায়ন মোঃ নিজাম উদ্দিন, লিও লায়ন কোর্ডিনেটর লায়ন খালেদা আক্তার পিংকি, এছাড়া সহযোগিতায় লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস ভিপি লিও মোঃ আফজাল, লিও গোলামুর রহমান, লিও তাইনু, লিও জেসমিন, লিও দূর্জয়, লিও নওশাদ, লিও মীম, লিও নিপা, লিও নিলা, লিও ঝিনুক সহ আরও অনেকেই।
বিশেষ সহযোগিতায় ছিলেন এস এ নুর স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন টিম এস এ নুর।