মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
আনোয়ারায় অবৈধ বালু উত্তোলনের দায়ে চার জনকে কারাদণ্ড কলকাতার কেষ্টপুর সমরপল্লী কৃষ্ণপুরে ১০০০ মানুষের বস্ত্র ও শাড়ি বিতরণ জিয়াউর রহমানের প্রথম সমাধিতে মন্ত্রী আহমেদ আজম ও প্রতিমন্ত্রী ইশরাক বর্ণাঢ্য আয়োজনে গুনীজনদের “বঙ্গ শারদ সম্মান” সুজাতা সদনে সম্পন্ন স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত শতবর্ষে আদি বালিগঞ্জ সার্বজনীন দূর্গাপুজা গোলপার্ক ঐতিহ্য থেকে থিমের ঐতিহাসিক যাত্রা পটিয়ায় দুর্গাপূজার আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপওা বিষয়ক পূজা কমিটির সাথে মতবিনিময় আন্তর্জাতিক সীমান্তে আইন সচেতনতা শিবির ডিএলএসএ —তরুণ বিশ্বাস,কলকাতা– তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আনোয়ারায় সরকারি অনুমোদিত বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট AIST-এর যাত্রা শুরু

তারাপুর চা বাগানে হাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

 

উৎফল বড়ুয়া, ব্যুরো প্রধান, সিলেট

সিলেটে চা-শ্রমিকদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাম ও ডেঙ্গু প্রতিরোধে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) বিকেলে নগরীর পাঠানটুলার তারাপুর চা বাগানের স্কুলসংলগ্ন মাঠে এ সভার আয়োজন করা হয়।

ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি ও হাফিজ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় হাম ও ডেঙ্গুর সংক্রমণ, প্রতিরোধের উপায় এবং ব্যক্তিগত ও পারিবারিক স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি ও হাফিজ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি মো. ছালিম আহমদ খান।

এ সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটির উপদেষ্টা মোয়াজ্জেম বখত জেম, জনপ্রিয় অভিনেতা বেলাল আহমেদ মুরাদ, তারাপুর চা বাগানের কো-অর্ডিনেটর রিংকু চক্রবর্তী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার রানা মজুমদার বাপ্পি, আরাফাত রহমান চৌধুরী, মাহমুদুল হাসান নাঈম, হাম্মাদ সরকার, আহসানুল হক রাতুল, আহমদ মারজান, অল্পিনা আক্তারসহ সংগঠন দুটির অন্যান্য সদস্য।

আলোচনায় হাম ও ডেঙ্গু সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণ এবং ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি কোথাও যেন পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

আয়োজকেরা জানান, চা-শ্রমিক জনগোষ্ঠীর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং হাম ও ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় তথ্য পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য।

আলোচনা সভা শেষে কয়েকটি চা-শ্রমিক পরিবারের মধ্যে হাম ও ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ চা-শ্রমিক পরিবারগুলোর মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102